বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ
রাঙ্গাবালী ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রেফতার

রাঙ্গাবালী ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রেফতার

Sharing is caring!

হুমকি ও মারধরের মামলায় পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশিকুর রহমান উজ্জ্বলকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার সকালে উপজেলা সদরের বাহেরচর বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে তাৎক্ষণিক তাকে গলাচিপা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করা হয়।

এর আগে গত ২৫ এপ্রিল উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের বউবাজার সংলগ্ন হিন্দুগ্রামের ধীরেন মণ্ডল, বিশ্বজিৎ মজুমদার ও সুদেব মণ্ডল নামের তিন যুবকের ওপর হামলার ঘটনা ঘটে।

এ ঘটনায় বুধবার রাতে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশিকুর রহমান উজ্জ্বলসহ পাঁচজনকে আসামি করে রাঙ্গাবালী থানায় একটি মামলা দায়ের করা হয়। হামলার শিকার সুদেবের বাবা শ্রী সুরেণ মণ্ডল বাদী হয়ে মামলাটি করেন।

মামলায় বাদীর অভিযোগ, উপজেলার সোনারচরে মাছ শিকার করে বাদী জীবিকা নির্বাহ করেন। কিন্তু সোনারচরে মাছ শিকার করা নিয়ে বাদীর সঙ্গে আসামি উজ্জ্বলের বিরোধ হয়।

তাকে মাছ ধরতে সোনারচরে যেতে নিষেধ করে হুমকি দেন উজ্জ্বল। ঘটনার দিন (গত ২৫ এপ্রিল) আসামি উজ্জ্বলের নেতৃত্বে অপর আসামি জয় চন্দ্র হাওলাদার, নিখিল চন্দ্র হাওলাদার, বরকত সিকদার ও রতন চন্দ্র মিস্ত্রীসহ অজ্ঞাতনামা ২-৩ জন বাদীর বাড়িতে গিয়ে তাকে না পেয়ে ছেলে সুদেব ও মেয়ে জামাই ধীরেন মণ্ডলকে বুড়াগৌরাঙ্গ নদীর তীরে নিয়ে বেধড়ক মারধর করে। তাদের চিৎকারে বিশ্বজিৎ ছুটে গেলে আসামিরা তাকেও মারধর করে।

উপজেলা ছাত্রলীগের সভাপতি কামরুজ্জামান শিবলী বলেন, ছাত্রলীগকে যেন শুধু শুধু বিতর্কিত করা না হয়। আমি ছাত্রলীগের কর্মী হিসেবে ওই ঘটনায় জড়িত প্রকৃত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

এ ব্যাপারে রাঙ্গাবালী থানার ওসি আলী আহম্মেদ বলেন, মারধর ও হুমকির ঘটনায় দায়ের করা মামলা উজ্জ্বলকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD