বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত
বরিশালে শিশুর মরদেহ উদ্ধার!

বরিশালে শিশুর মরদেহ উদ্ধার!

Sharing is caring!

বরিশাল সদর উপজেলার শায়েস্তাবাদ ইউনিয়নের কোদালিয়া গ্রামে সাড়ে ৩ বছরের এক শিশুকে হত্যার পর পকুরের কচুরিপানার নিচে মরদেহ লুকিয়ে রাখার অভিযোগ উঠেছে।

নিহত হামিম কোদালিয়া গ্রামের বাসিন্দা ছালাম কবিরাজের ছেলে। এ ঘটনায় হত্যা মামলা দায়েরের পাশাপাশি জাকিয়া নামে এ গৃহবধূকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার (০১ মে) দুপুরে বিষয়টি নিশ্চিত করে বরিশাল মেট্রোপলিটনের কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিমুল করিম জানান, নিহত শিশুর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এদিকে নিহতের চাচা বশার ও ফুফু শিউলি জানান, বৃহস্পতিবার (২৯ এপ্রিল) দুপুর ১টার পর থেকে তাদের ভাইয়ের ছেলে হামিমের কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না।  পরে তার খোঁজে আশপাশের বেশ কয়েকটি পুকুর ও নদীতেও অনুসন্ধান চালানো হয়। না পেয়ে হামিমের খেলার সাথী পার্শবর্তী বাড়ির এনায়েত ও জাকিয়া দম্পতির ৪ বছরের ছেলেকে জিজ্ঞাসা করা হয়। সে আদো আদো কন্ঠে জানায়, হামিমকে তার মা জাকিয়া মারধর করে বাড়ির পাশের একটি পুকুরে চুবিয়ে অন্য একটি মজা পুকুরের কচুরিপানার নিচে লুকিয়ে রেখেছে।

ওই শিশুর দেয়া তথ্যানুযায়ী সেই পুকুরে সন্ধান চালিয়ে বিকেলে হামিমের মরদেহ কচুরিপানার নিচ থেকে উদ্ধার করা হয়।

বিষয়টি থানা পুলিশকে জানালে, তারা ঘটনাস্থলে গিয়ে শিশুটির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায় এবং জাকিয়াকে আটক করে নিয়ে যায়।

নিহত হামিমের ফুফু শিউলি জানান, জাকিয়ার ছেলে তার ছোট ভাই ছালামের সন্তানের সঙ্গে খেলা করতে বাড়িতে প্রায়ই আসে। এজন্য জাকিয়া রাগারাগিও করে। পরে গত পরশু ছোট ভাই জাকিয়ার ছেলেকে বাড়িতে না আসার জন্য বলেন। এরপরই এ ঘটনা ঘটেলা।

কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিমুল করিম জানান, এ ঘটনায় নিহতের দাদা আলতাফ কবিরাজ বাদী হয়ে জাকিয়াকে আসামি করে মামলা দায়ের করেছেন। সে মামলায় জাকিয়াকে গ্রেফতার দেখানো হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD