বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় স্পেশাল স্ট্রাইকিং মিশন চালিয়ে দুই মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার-৩,  মৎস্যজীবী দলের নেতাকে হাসপাতালে দেখতে গেলেন ফয়েজ খান অবশেষে লা/শ হয়ে ফিরলেন জেলে সরোয়ার বিএনপির নির্দেশনা মানছেন না অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ চোখের জলে বিদায় লিলেন রাখাইন ধর্মগুরু সংঘরাজ ভদন্ত উকোইন্দা মহাথেরো বাউফলে আপন ভাইয়ের বিরুদ্ধে ২ বোনকে পিটিয়ে জখম করার অভিযোগ কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ
বরিশাল বিভাগে ১১৭ জনের করোনা শনাক্ত, মৃত্যু ৬

বরিশাল বিভাগে ১১৭ জনের করোনা শনাক্ত, মৃত্যু ৬

Sharing is caring!

বরিশাল বিভাগের ৬ জেলায় এখন পর্যন্ত মোট ১১৭ জনের করোনা শনাক্ত হয়েছে। যাদের মধ্যে ভারতীয় দুই নাগরিকসহ বেশ কয়েকজন স্বাস্থ্যকর্মীও রয়েছেন।

শুক্রবার (১ মে) বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় সূত্রে জানা যায়, করোনার সংক্রমণ প্রতিরোধে বিদেশি নাগরিকসহ বিভিন্ন জেলা (সংক্রমিত) থেকে আগত ব্যক্তিদের কোয়ারেন্টিনে রাখার কার্যক্রম চলমান রয়েছে। ফলে গত ১০ মার্চ থেকে এ পর্যন্ত বরিশাল সিটি করপোরেশনসহ বিভাগের ৬ জেলায় মোট ৯ হাজার ৬৬৬ জনকে কোয়ারেন্টিনে পাঠানো হয়।

যারমধ্য ৯ হাজার ৩৫ জনকে হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়। তাদের মধ্যে ৬ হাজার ৪১৯ জনকে হোম কোয়ারেন্টিন থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। এছাড়া বর্তমানে বিভাগের বিভিন্ন জেলায় হাসপাতালে প্রতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রয়েছেন ৬৩১ জন এবং এ পর্যন্ত প্রতিষ্ঠানিক কোয়ারেন্টিন থেকে ৪৫৪ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে।

অপরদিকে, গত ২৪ ঘণ্টায় বিভাগের ৬ জেলায় ১৬৬ জনকে হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে এবং ১৬১ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে। এছাড়া বিভাগের মধ্যে শুধু পিরোজপুর ও বরগুনা জেলায় গত ২৪ ঘণ্টায় ১৮ জনকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখা হয়েছে। এছাড়া শুধু বরগুনা জেলায় ১৩ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে।

এর বাইরে শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালসহ বিভাগের বিভিন্ন সরকারি হাসপাতালে ২২০ জন রোগী আইসোলেশনে চিকিৎসা নিচ্ছেন এবং এরইমধ্যে ১১২ জনকে ছাড়পত্রও দেওয়া হয়েছে।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. বাসুদেব কুমার দাস জানান, বিভাগের মধ্যে এ পর্যন্ত বরিশাল জেলায় ১২, পটুয়াখালীতে এক, পিরোজপুরে এক ও বরগুনায় পাঁচজন রোগী সুস্থ হয়েছেন। এরইমধ্যে তাদের ছাড়পত্র দেওয়া হয়েছে।

বরিশালের মুলাদী, পটুয়াখালী জেলা সদর উপজেলা, মির্জাগঞ্জ, দুমকি এবং বরগুনার আমতলী ও বেতাগী উপজেলায় একজন করে মোট ছয়জনের করোনায় মৃত্যু হয়েছে বলেও জানান তিনি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD