বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত
বরিশালে ১৭ ব্যবসায়িক প্রতিষ্ঠানকে জারিমানা

বরিশালে ১৭ ব্যবসায়িক প্রতিষ্ঠানকে জারিমানা

Sharing is caring!

বরিশালে নানান অপরাধে বিভিন্ন স্থানে ভ্রাম্যমান আদালতের অভিযানে ১৭ ব্যবসায়িক প্রতিষ্ঠানকে জরিমানা করেছে।

র‌্যাব ও পুলিশের সহযোগীতায় বুধবার (২৯ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ জিয়াউর রহমান ও মোঃ নাজমূল হুদা বরিশাল নগরের বিভিন্ন এলাকায় ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেন।

এসময় স্বাভাবিক মুল্যের চেয়ে বাড়তি মুল্য রাখা ও সরকারের নির্দেশ অমান্য করে অপ্রয়োজনীয় দোকান খোলা রাখা এবং সামাজিক দুরত্ব বজায় না রাখায় ১৩ টি ব্যবসায়িক প্রতিষ্ঠানকে ৫৮ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া নগরের জিলা স্কুল মোড়ে এক মোটরসাইকেলে ৩ জন পরিবহন করার অপরাধে তুহিন নামে এক ব্যক্তিকে সরকারি আদেশ অমান্য করায় দণ্ডবিধি বিধি ১৮৬০ এর ১৮৮ ধারা অনুযায়ী ১০০ টাকা জরিমানা করা হয়।

অপরদিকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বরিশাল কার্যালয়ের সহকারি পরিচালক মোঃ শাহ্ শোয়াইব মিয়া ও সাফিয়া সুলতানা বরিশাল নগরের বিমানবন্দর থানাধীন এলাকায় অভিযান চালিয়ে ৪ ব্যবসা প্রতিষ্ঠানকে ১৩ হাজার টাকা জরিমানা করেন। এ অভিযানে ১০ আর্মড পুলিশ ব্যাটালিয়নের সদস্যরা সহায়তা করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD