শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বিশ্ব ভালোবাসা দিবসেও পর্যটক শূন্য কুয়াকাটা বাউফলে নির্বাচন পরবর্তী সৌহার্দপূর্ণ আচারন এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন পটুয়াখালী জেলার তিন এমপির তালিকায় কে কে হবেন মন্ত্রী পরিষদের সদস্য পটুয়াখালী -৩ নুরকে নৌ-ত্রাণ-পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব দেখতে জনমত তুঙ্গে কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু বাউফলে নির্বাচনের মাঠ উত্তপ্ত “বিএনপি জামায়াতের সংঘর্ষ” আহত ৪ খণ্ড খণ্ড মিছিলের মধ্য দিয়ে বরিশাল-১ আসনে নির্বাচনী প্রচার–প্রচারণা চালিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী জ হির উদ্দিন স্বপন ধানের শীষের পক্ষে গণসংযোগে কলাপাড়া ৯৯ ব্যাচ গন অধিকার পরিষদ, ইসলামি শাসন তন্ত্র ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত ‎ বিগত ১৭ বছর ধরে যেখানে কোন উন্নয়ন হয়নি, সেখানে উন্নয়ন করতে চাই: জহির উদ্দিন স্বপন বাউফলে বিএনপি জামায়াতের দফায় দফায় সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত ধানের শীষের প্রার্থীর প্রতি সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদ প্রার্থীর সংবাদ সম্মেলন পায়রা বন্দরের ফোরলেন সেতুর সাটার ভেঙ্গে নদীতে পড়ে নি/হ/ত এক, আহত ১০ জলাবায়ুর নেতিবাচক প্রভাব ঠেকাতে খাল খননসহ ২৫ কোটি বৃক্ষ রোপণ করা হবে……..এবিএম মোশাররফ হোসেন
বরিশালে ২ লাখ পরিবারকে খাদ্য সহায়তা প্রদান

বরিশালে ২ লাখ পরিবারকে খাদ্য সহায়তা প্রদান

Sharing is caring!

করোনা সংক্রামন এড়াতে সরকারি নির্দেশনা বাস্তবায়নের লক্ষে বরিশালে নানামুখি কার্যক্রম পরিচালনা করছে জেলা প্রশাসন ও বরিশাল সিটি করপোরেশন। সেনাবাহিনী, পুলিশ ও র‌্যাবের সহায়তায় উপজেলা নির্বাহী কর্মকর্তাগন, সহকারি কমিশনার ভূমি, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিষ্ট্রেটগন নিয়মিতো মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান পরিচালনা করছেন। পাশাপাশি চলমান রাখা হয়েছে সরকারি খাদ্য সহায়তা প্রদান কর্মসূচি।

জেলা প্রশাসনের মিডিয়া সেল সূত্রে জানাগেছে, করোনা পরিস্থিতিতে এ পর্যন্ত জেলা প্রশাসনের উদ্যোগে ১০ টি উপজেলায় ১ লাখ ৫০ হাজার ৭ শত টি নিম্ন আয়ের ও কর্মহীন দরিদ্র পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে মানবিক সহায়তা (খাদ্য সহায়তা) প্রদান করা হয়েছে।

অপরদিকে বরিশাল নগরের ৩০ টি ওয়ার্ডের ৫৬ হাজার কর্মহীন, অসহায় ও দুস্থ পরিবারের মাঝে খাদ্য সহায়তা পৌছে দেয়া হয়েছে বলে জানিয়েছেন সিটি করপোরেশেনর প্রশাসনিক মোঃ মোয়াজ্জেম হোসেন।

তিনি জানান, মেয়র সেরিনয়াবাত সাদিক আব্দুল্লাহ’র নির্দেশে গত ৩০ এপ্রিল থেকে নগরের কলোনিগুলোতে কর্মহীন, অসহায় ও দুস্থ পরিবারের ঘরে ঘরে ত্রাণ পৌছে দেয়ার কার্যক্রম শুরু করা হয়। প্রথমে দিনের বেলা দেয়া হলেও এখন ত্রাণ রাতের বেলা অসহায় প্রতিটি মানুষের ঘরে ঘরে পৌছে দিচ্ছে আমাদের কর্মীরা। পর্যায়ক্রমে ত্রিশটি ওয়ার্ডে ৫৬ হাজার কর্মহীন, অসহায় ও দুস্থ পরিবারের মাঝে খাদ্য সহায়তা পৌছে দেয়া হয়েছে। বর্তমান সংকট নিরসন না হওয়া পর্যন্ত এ কার্যক্রম চলমান রাখার কথা জানিয়েছেন মেয়র। এরইমধ্যে মেয়রের উদ্যোগে সিটি করপোরেশনের ত্রাণ তহবিল খোলা হয়েছে। যেখানে মেয়র তার বেতন ও ভাতার ৩৫ লাখ ৫৪ হাজার টাকা দিয়ে দিয়েছেন। এছাড়া বুধবার পর্যন্ত এ তহবিলে ১ কোটি ৫ লাখ ৪ হাজার টাকা জমা পরেছে।

এদিকে জেলা প্রশাসন জানিয়েছেন, এ পর্যন্ত গোটা বরিশাল জেলায় ২ হাজার ৩ শত মেট্রিকটন চাল, নগদ ৯৭ লাখ টাকা, শিশুখাদ্য বাবাদ ২১ লাখ টাকা বরাদ্দ হয়েছে। জেলা প্রশাসন ও সিটি করপোরেশনের বাহিরে বরিশাল সদর আসনের সাংসদ ও পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীমের পক্ষ থেকে তার সংসদীয় এলাকায় প্রায় ১৫ হাজার, জেলা বাসদের পক্ষ থেকে ১০ হাজারসহ বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে কর্মহীন, অসহায় ও দুস্থ পরিবারের মাঝে খাদ্য সহায়তা পৌছে দেয়া হয়েছে।

সার্বিক বিষয়ে জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান বলেন, করোনা ভাইরাস মোকাবেলায় সরকারি নির্দেশনা অনুযায়ী সকল কার্যক্রম অব্যাহত রয়েছে। জেলার কোন মানুষ যাতে অভূক্ত না থাকেন সে ব্যাপারে জেলা প্রশাসন সর্বদা সচেতন রয়েছেন। পাশাপাশি সমাজের বিত্তবানদের প্রতি আহবান থাকবে দরিদ্র ও অসহায় মানুষদের পাশে দাড়ানোর।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD