শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু বাউফলে নির্বাচনের মাঠ উত্তপ্ত “বিএনপি জামায়াতের সংঘর্ষ” আহত ৪ খণ্ড খণ্ড মিছিলের মধ্য দিয়ে বরিশাল-১ আসনে নির্বাচনী প্রচার–প্রচারণা চালিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী জ হির উদ্দিন স্বপন ধানের শীষের পক্ষে গণসংযোগে কলাপাড়া ৯৯ ব্যাচ গন অধিকার পরিষদ, ইসলামি শাসন তন্ত্র ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত ‎ বিগত ১৭ বছর ধরে যেখানে কোন উন্নয়ন হয়নি, সেখানে উন্নয়ন করতে চাই: জহির উদ্দিন স্বপন বাউফলে বিএনপি জামায়াতের দফায় দফায় সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত ধানের শীষের প্রার্থীর প্রতি সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদ প্রার্থীর সংবাদ সম্মেলন পায়রা বন্দরের ফোরলেন সেতুর সাটার ভেঙ্গে নদীতে পড়ে নি/হ/ত এক, আহত ১০ জলাবায়ুর নেতিবাচক প্রভাব ঠেকাতে খাল খননসহ ২৫ কোটি বৃক্ষ রোপণ করা হবে……..এবিএম মোশাররফ হোসেন ধর্ম আলাদা হলেও লক্ষ্য সবারই এক, সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে… এবিএম মোশাররফ হোসেন নির্বাচন সুষ্ঠু করতে বরগুনায় ৪০৫৬ জন আনসার-ভিডিপি প্রস্তুত ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন
চিকিৎসকের মরদেহ উদ্ধার: রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ

চিকিৎসকের মরদেহ উদ্ধার: রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ

Sharing is caring!

দুই দিন পার হলেও বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি বিভাগের সিনিয়র কনসালটেন্ট ডা. এমএ আজাদ সজলের মরদেহ উদ্ধারের ঘটনার রহস্যের কূলকিনারা পাওয়া যায়নি। যদিও ইতোমধ্যে ময়নাতদন্ত শেষে বিভিন্ন আলামত ও ভিসেরা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। আর রহস্য উদঘাটনে চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরেও পুলিশ ঘটনাস্থল নগরের কালীবাড়ি রোডের মমতা স্পেশালাইজড হসপিটালে তদন্ত কার্যক্রম চালান।

বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজের ফরেন্সিক মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. কামদা প্রসাদ সাহা জানান, গঠিত একটি বোর্ডের মাধ্যমে ডা. সজলের পোস্টমর্টেম সম্পন্ন হয়েছে। বোর্ডের সদস্যরা ঘটনাস্থলও পরির্দশন করেছেন। পোস্টমর্টেমের বিভিন্ন আলামত ও ভিসেরা পরীক্ষার জন্য ঢাকার প্রধান রাসায়নিক পরীক্ষা অফিসে এবং শের-ই-বাংলা মেডিক্যাল কলেজের হিস্তোপ্যাথলোজী বিভাগে পাঠনো হয়েছে। এগুলোর রিপোর্ট পাওয়া গেলে তার মৃত্যুর কারণ জানা যাবে।

অপরদিকে কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম জানান, এই হত্যার রহস্য উদঘাটনের জন্য সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছেন তারা। ওই হাসপাতালে বেশ কিছু কর্মীকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে এখনো কাউকে গ্রেফতার দেখানো হয়নি।

ডা. এমএ আজাদ সজলের পরিবার ঢাকায় বসবাস করেন। তিনি চাকরির কারণে বরিশালের মমতা হসপিটালের সপ্তম তলার একটি একটি কক্ষে থাকতেন। মঙ্গলবার সেহেরীর সময় তার স্ত্রী মোবাইলে কল করার চেষ্টা করেন। এসময় ফোন রিসিভ না হওয়ায় বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষকে অবহিত করেন তিনি। এরপর হাসপাতাল কর্তৃপক্ষ তাকে খুঁজে না পেয়ে পুলিশকে জানায়। পুলিশ তার কক্ষের দরজা ভেঙেও তাকে খুঁজে পায়নি। পরে হাসপাতালের লিফটের নিচ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

 

আরও পড়ুন: **বরিশালে মৃত চিকিৎসকের দাফন সম্পন্ন।

**বরিশালে চিকিৎসকের মৃত্যু : হত্যা মামলা দায়ের।

**বরিশালে চিকিৎসকের মরদেহ উদ্ধারের ঘটনায় ৯ জন পুলিশ হেফাজতে।

**ব‌রিশা‌লে লিফ‌টের নি‌চ থে‌কে চিকিৎসকের মর‌দেহ উদ্ধার!

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD