শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু বাউফলে নির্বাচনের মাঠ উত্তপ্ত “বিএনপি জামায়াতের সংঘর্ষ” আহত ৪ খণ্ড খণ্ড মিছিলের মধ্য দিয়ে বরিশাল-১ আসনে নির্বাচনী প্রচার–প্রচারণা চালিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী জ হির উদ্দিন স্বপন ধানের শীষের পক্ষে গণসংযোগে কলাপাড়া ৯৯ ব্যাচ গন অধিকার পরিষদ, ইসলামি শাসন তন্ত্র ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত ‎ বিগত ১৭ বছর ধরে যেখানে কোন উন্নয়ন হয়নি, সেখানে উন্নয়ন করতে চাই: জহির উদ্দিন স্বপন বাউফলে বিএনপি জামায়াতের দফায় দফায় সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত ধানের শীষের প্রার্থীর প্রতি সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদ প্রার্থীর সংবাদ সম্মেলন পায়রা বন্দরের ফোরলেন সেতুর সাটার ভেঙ্গে নদীতে পড়ে নি/হ/ত এক, আহত ১০ জলাবায়ুর নেতিবাচক প্রভাব ঠেকাতে খাল খননসহ ২৫ কোটি বৃক্ষ রোপণ করা হবে……..এবিএম মোশাররফ হোসেন ধর্ম আলাদা হলেও লক্ষ্য সবারই এক, সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে… এবিএম মোশাররফ হোসেন নির্বাচন সুষ্ঠু করতে বরগুনায় ৪০৫৬ জন আনসার-ভিডিপি প্রস্তুত ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন
মেয়রের ত্রান তহবিলে ভাতার টাকা দিলেন প্রতিবন্ধী ব্যক্তি

মেয়রের ত্রান তহবিলে ভাতার টাকা দিলেন প্রতিবন্ধী ব্যক্তি

Sharing is caring!

নিজের ভাতার টাকা বরিশাল সিটি করপোরেশনের ত্রাণ তহবিলে দান করে দৃষ্টান্ত স্থাপন করলেন নগরীর এক শারিরীক প্রতিবন্ধী মোঃ বাদশা খান।

বুধবার বিকেল ৪ টায় সিটি করপোরেশনের প্রশাসনিক কর্মকর্তা মোয়াজ্জেম হোসেনের হাতে বরিশাল সিটি করপোরেশনের ত্রাণ তহবিলে জমা দেয়া টাকার রশিদ তুলে দেন তিনি।

পরে সাংবাদিকদের সাথে আলাপকালে বাদশা জানান, প্রতিবন্ধী হিসেবে প্রতিমাসে ৬ শত টাকা ভাতা পান তিনি। ৫ মাসের ভাতার তিন হাজার টাকা পহেলা রমজান তিনি উত্তোলন করেন ব্যাংক থেকে। এছাড়া তার হাতে জমানো ছিলো ২ হাজার টাকা। এই মোট ৫ হাজার টাকা বুধবার দুপুরে নগরীর সদররোডস্থ জনতা ব্যাংকে সিটি করপোরেশনের ত্রাণ তহবিলের এ্যাকাউন্টে জমা দেন তিনি। বিকেলে এই রশিদ মেয়রের হাতে দেখা করে নিজে তুলে দেন।

বাদশা বলেন, সিটি করপোরেশনের মেয়র বরিশাল নগরবাসীর মধ্যে যারা নিম্ন আয়ের তাদের খাবার দেয়ার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ইতোমধ্যে অর্ধলক্ষ নিন্ম আয়ের পরিবারকে খাবার তুলে দিয়েছেন। প্রতিদিন এই কাজে বিপুল পরিমান টাকা ব্যয় হচ্ছে। সেই ব্যয় বহনের জন্য মেয়র ত্রাণ তহবিল গঠন করেছেন। আর তাকে সহযোগিতা করার জন্য নিজের হাতে থাকা সবটুকু সেই ত্রাণ তহবিলে দান করেছেন। একই সাথে নগরীর বিত্তবানদের নগরীর নিন্ম আয়ের মানুষের সহায়তায় এগিয়ে আসার জন্য উদার্ত আহবান জানান তিনি। নগরীর ১ নম্বর ওয়ার্ড হাজেরা খাতুন স্কুল এলাকায় বাদশা স্ত্রী, কন্যা, মা ভাইদেরসহ বসবাস করেন। নগরীর নথুল্লাবাদ বাসটার্মিনাল সংলগ্ন এলাকায় তার একটি দোকান রয়েছে।

এ প্রসঙ্গে আলাপকালে সিটি মেয়রের উদৃতি দিয়ে প্রশাসনিক কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন বলেন, বাদশা বরিশাল বাসীর গর্ব। শারিরীক প্রতিবন্ধী হয়েও তিনি যে কাজটি করেছেন তা বাকি সবার জন্য অনুকরনীয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD