বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
দাম্পত্য কলহের জেরে ৮ মাসের শিশুকে গলাকেটে হত্যা

দাম্পত্য কলহের জেরে ৮ মাসের শিশুকে গলাকেটে হত্যা

Sharing is caring!

অনলাইন ডেক্স: সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় দাম্পত্য কলহের জের ধরে মো. মাহমুদুল্লাহ নামে ৮ মাস বয়সী একটি শিশুকে গলাকেটে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় অভিযুক্ত শিশুটির মা মুক্তা পারভীনকে (২১) আটক করেছে পুলিশ।

বুধবার (২৯ এপ্রিল) ভোরে শাহজাদপুর পৌর শহরের থানাঘাট এলাকা থেকে মা মুক্তা পারভীনকে আটক করা হয়।

এর আগে মঙ্গলবার (২৮ এপ্রিল) দিনগত রাতে উপজেলার পোরজনা ইউনিয়নের জোতপাড়া গ্রামে এ ঘটনাটি ঘটে। নিহত শিশু মাহমুদুল্লাহ ওই গ্রামের আব্দুল্লাহর ছেলে।

শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান জানান, দাম্পত্য কলহের জের ধরে শিশু সন্তানকে ধারালো ছুরি দিয়ে গলাকেটে হত্যা করা হয়েছে। খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে। এ সময় শিশুটির মা মুক্তা পারভীন পলাতক ছিলেন। বুধবার ভোরে পৌর শহরের থানাঘাট এলাকায় চেকপোস্ট বসিয়ে তাকে আটক করা হয়েছে।

পোরজনা ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান জাহিদুল ইসলাম মুকুল ও স্থানীয় আওয়ামী লীগ নেতা আমিনুল ইসলাম বেলাল বলেন, আড়াই বছর আগে আব্দুল্লাহর সঙ্গে মুক্তা পারভীনের বিয়ে হয়। বিয়ের এক বছর পর থেকেই উভয়ের মধ্যে দাম্পত্য কলহ সৃষ্টি হয়। এরই একপর্যায়ে মুক্তা পারভীন গর্ভবতী থাকা অবস্থায় তাদের মধ্যে ছাড়াছাড়িও হয়। এরপর শিশুটির জন্ম হলে স্থানীয় মাতব্বরদের সহায়তায় আবারও তাদের বিয়ে পড়ায় স্বজনেরা। এর কিছুদিন পর আবারও উভয়ের মধ্যে দ্বন্দ্ব-কলহের সৃষ্টি হয়। মঙ্গলবার আব্দুল্লাহ ধান কাটার কামলা দিতে যান। রাতে পাশের বাড়ি তারাবি নামাজ পড়া শেষে আব্দুল্লাহর মা ও বোন বাড়িতে এসে শিশু মাহমুদুল্লাহর গলাকাটা মরদেহ দেখতে পান। শিশুটির হাত ও মুখে টেপ দিয়ে আটকানো ছিল। এ সময় মুক্তা পারভীন পলাতক ছিল।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD