বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০১:০৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত
বিসিসি’র অভিযানে দুই মিষ্টি বিক্রয় প্রতিষ্ঠানকে জরিমানা

বিসিসি’র অভিযানে দুই মিষ্টি বিক্রয় প্রতিষ্ঠানকে জরিমানা

Sharing is caring!

বরিশালে নোংরা পরিবেশ এবং সামাজিক দূরত্ব না মেনে দ্রব্য বিক্রির অপরাধের দুই মিষ্টি বিক্রয়কারী প্রতিষ্ঠানকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আজ মঙ্গলবার নগরীর বাজার রোড এলাকায় বরিশাল সিটি কর্পোরেশনের ভ্রাম্যমান আদালতের অভিযানে এই জরিমানা করা হয়।

অভিযানের নেতৃত্ব দেন সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমতিয়াজ মাহামুদ জুয়েল।

বিষয়টি নিশ্চিত করে ভ্রাম্যমান আদালতের প্রসিকিউশন অফিসার ও সিটি কর্পোরেশনের স্যানিটারি ইন্সপেক্টর সৈয়দ এনামুল হক জানান, রমজান উপলক্ষে বাজার তদারকি ও করোনা ভাইরাস প্রতিরোধে ব্যবসা প্রতিষ্ঠানে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে অভিযান চালানো হয়। এসময় বাজাররোড এলাকায় নোংরা পরিবেশ ও সামাজিক দূরত্ব নিশ্চিত না করে মিষ্টি বিক্রয় করায় আলাউদ্দিন সুইটসকে তিন হাজার এবং মধু সুইটসকে তিন হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। এছাড়াও চকবাজার ও নাজিরের পুল এলাকায় মানুষকে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব থেকে বাঁচতে সচেতন করা হয়।

অভিযানে সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন কর্মকর্তা ডা: রবিউল ইসলাম ও মেট্রোপলিটন পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD