বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত
মাদারীপুরে দ্বিতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ

মাদারীপুরে দ্বিতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ

Sharing is caring!

মাদারীপুরের শিবচরে দ্বিতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে প্রাইভেট শিক্ষকের ছোট ভাইয়ের বিরুদ্ধে। আশঙ্কাজনক অবস্থায় নির্যাতিতাকে ভর্তি করা হয়েছে জেলা সদর হাসপাতালে।

নির্যাতিতা শিক্ষার্থীর পরিবারের অভিযোগ, সোমবার দুপুরে জেলার শিবচর উপজেলার সন্নাসীরচর ইউনিয়নের আবুখারকান্দি গ্রামের হবি শেখের ছেলে প্রাইভেট শিক্ষক আবু সাঈদের কাছে পড়তে যায় দ্বিতীয় শ্রেণির ওই শিক্ষার্থী। বাড়িতে প্রাইভেট শিক্ষক ও তার পরিবারের লোকজন না থাকায় ৮ বছরের ওই শিশুটিকে মুখ চেপে ধরে ধর্ষণ করে আবু সাঈদের ছোটভাই সাব্বির। পরে শিশুটিকে বাড়ি চলে যেতে বলে সাব্বির।

ওই শিক্ষার্থী বাড়ি চলে এসে তার মাকে ঘটনা খুলে বলে। এক পর্যায়ে ওই শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে তাকে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে রাতেই তাকে প্রেরণ করা হয় মাদারীপুর সদর হাসপাতালে। এদিকে এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছে নির্যাতিতার পরিবার ও এলাকাবাসী।

শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. নাহিদা আক্তার বলেন, হাসপাতালে আসার পরে শিশুটিকে চিকিৎসা দেয়া হয়েছে। অবস্থা গুরুতর হওয়ায় শিশুটিকে মাদারীপুর সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD