সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৯:২১ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি আবু জাফর সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল বাউফলে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষক সংকট,পরিচ্ছন্নতার দায়িত্বে অধ্যক্ষ
নলছিটিতে লরির ধাক্কায় মাহিন্দ্রা চালক নিহত, শিশুসহ আহত ৪

নলছিটিতে লরির ধাক্কায় মাহিন্দ্রা চালক নিহত, শিশুসহ আহত ৪

Sharing is caring!

ঝালকাঠির নলছিটিতে তেলবাহী লরির ধাক্কায় মো. জাকির হোসেন নামের এক মাহিন্দ্রা চালক নিহত হয়েছেন।

দুর্ঘটনায় মাহিন্দ্রার যাত্রী মিজানুর রহমান, ওবায়দুল ইসলাম, তার স্ত্রী সান্তনা আক্তার ও ১০ মাসের শিশুপুত্র আশ্রাফুল আহত হয়েছেন।

রোববার বিকেল ৫টার দিকে উপজেলার দপদপিয়া ইউনিয়নের কাঠেরঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে নলছিটি থানার উপ পরিদর্শক (এসআই) মো. রাসেল মোল্লা জানান, বরিশালগামী লরির সঙ্গে কাঠেরঘর এলাকায় বাকেরগঞ্জগামী মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষ হলে মাহিন্দ্রার চালক ও চারজন যাত্রী গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মাহিন্দ্রা চালক জাকির হোসেনকে মৃত ঘোষণা করেন। বাকি চারজন ওই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

তবে স্থানীয়রা সাংবাদিকদের জানায়, লরিটি দ্রুত বেগে রং সাইড (উল্টোপথ) দিয়ে যাওয়ার চেষ্টা করলে মাহিন্দ্রার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD