বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত
বিভূতি ভূষনকে উপহার সামগ্রী পাঠালো পুলিশ কমিশনার

বিভূতি ভূষনকে উপহার সামগ্রী পাঠালো পুলিশ কমিশনার

Sharing is caring!

সাহসের সাথে করোনা সন্দেহভাজন রোগীদের নমূনা সংগ্রহে এগিয়ে আসা মেডিকেল টেকনোলজিস্ট বিভূতি ভূষন হালদারকে শুভেচ্ছা জানিয়েছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার শাহাবুদ্দিন খান। এ পর্যন্ত বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন সহ বিভিন্ন স্থানের ২৭১জন করোনা সন্দেহভাজন রোগীর নমূনা সংগ্রহ (টেনে) করে ফ্রন্টলাইনের করোনা যোদ্ধা হিসেবে নিজের পরিচিতি ছড়িয়েছেন বিভূতি ভূষন।

কঠিন সময়ে বিভূতির এমন কাজে উৎসাহ প্রদান এবং তার সাহসিকতার স্বীকৃতি স্বরূপ বিভূতি ভূষন হালদারকে নগদ ৫ হাজার টাকা, ২ সেট গ্লোভস, ২টি মাস্ক ও ১টি পিপিই এবং ২ ঝুড়ি ফল (ন্যাশপতি, মাল্টা, আপেল, আঙ্গুর ইত্যাদী) উপহার পাঠিয়েছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান।

রবিবার বিকেল পৌঁনে ৪টার দিকে পুলিশ কমিশনারের পক্ষে তার স্টাফ অফিসার আব্দুল হালিম নগরীর সদর রোডে বিভূতির অস্থায়ী সরকারি বাসস্থান হোটেল স্যাডেনা ইন্টারন্যাশনালে এই উপহার সামগ্রী পৌঁছে দেন।

পুলিশ কমিশনারের উপহার সামগ্রী পেয়ে উদ্বেলিত বিভূতি ভূষন বলেন, যে কোন পুরস্কার আনন্দের। পুলিশ কমিশনারের পাঠানো পুরস্কার তার আত্মবিশ্বাস এবং কাজের গতি আরও বাড়াবে। এবং এটা দেখে অনেকেই দুঃসাহসিক কাজে অনুপ্রানীত হবে বলে আশা করেন তিনি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD