বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
বাকেরগঞ্জে পারিবারিক বিরোধের জের ধরে সাবেক চেয়ারম্যান পুত্রকে কুপিয়ে হত্যা

বাকেরগঞ্জে পারিবারিক বিরোধের জের ধরে সাবেক চেয়ারম্যান পুত্রকে কুপিয়ে হত্যা

Sharing is caring!

বাকেরগঞ্জে পারিবারিক জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে আপাং তালুকদার (৩৮) নামে এক যুবক প্রতিপক্ষের হামলায় নিহত হয়েছে ।

নিহত আপাং তালুকদার উপজেলার কবাই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলী হোসেন তালুকদার ওরফে সোনামিয়ার পুত্র। উপজেলার কবাই ইউনিয়নের কালেরকাঠী গ্রামে আজ রবিবার সকালে এই ঘটনা ঘটে। আহতকে প্রথমে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

শেবাচিম সূত্রে জানা যায়, রবিবার (২৬ এপ্রিল) বেলা ১১ টার সময় রক্তাক্ত আপাংকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে আসা হয়। মাথায় কোপ দেয়ায় প্রচুর রক্তক্ষরণের কারণে বেলা ১টা ৩০ মিনিটের সময় তার মৃত্যু হয়েছে। আহতের বড় বোন কাজল বেগম জানায়, তার সৎ ভাগ্নে রাসেল চৌকিদারদের সাথে জমি নিয়ে তাদের বিরোধ চলছে। সেই বিরোধের জের ধরে রবিবার সকাল ৮টার সময় কথা কাটাকাটির এক পর্যায়ে সৎ ভাগ্নে রাসেল চৌকিদার, আরিফ চৌকিদার ও রাজিব চৌকিদারসহ ৭-৮জন শাবল দিয়ে মাথায় ও পায়ে কুপিয়ে আপাংকে রক্তাক্ত জখম করে। চিকিৎসার জন্য তাকে মুমূর্ষু অবস্থায় মেডিকেলে নেয়ার পর মারা যায়।

বাকেরগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ আবুল কালাম এ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষরা আপাং তালুকদারকে খুন করেছে। তবে এলাকার কিছু লোক দাবী করেছেন নিহত আমপাং তালুকদার সাবেরী চেয়ারম্যান আলী হোসেন তালুকদার সোনা মিয়ার দ্বিতীয় সংসারের কনিষ্ঠ পুত্র তারা নানা বাড়ি কালেরকাঠী গ্রামে বসবাস করতো। নিহত আপাং একজন চিহ্নিত অপরাধী, তার বিরুদ্ধে চুরি ছিনতাই সহ বিভিন্ন অভিযোগ রয়েছে। সে তার সৎ মামা রাসেল চৌকিদারের স্ত্রীকে দীর্ঘদিন ধরে কুপ্রস্তাব দিয়ে আসছিল এবং কয়েক জোরপূর্বক শ্লীলতাহানির চেষ্টা করে এমন অভিযোগে বরিশাল আদালতে বিচারাধীন এক মামলায় সে হাজতবাস করেছে ।

আজ আপাং তালুকদার ঐ মহিলাকে শ্লীলতাহানি চেষ্টা করে ঘর থেকে টেনে হিচরে বাহিরে বের করার সময় তার আত্মচিৎকারে বাড়ির সকল লোকজন জড়ো হলে দুইপক্ষের মধ্যে মারামারিতে আমপাং মারাত্মক আহত হয় পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় ।

লাশ ময়না তদন্তের জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। নিহতের পরিবার থেকে এখনো কারও বিরুদ্ধে থানায় কোন লিখিত অভিযোগ দেয়নি। অভিযুক্ত হত্যাকারীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD