শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বিশ্ব ভালোবাসা দিবসেও পর্যটক শূন্য কুয়াকাটা বাউফলে নির্বাচন পরবর্তী সৌহার্দপূর্ণ আচারন এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন পটুয়াখালী জেলার তিন এমপির তালিকায় কে কে হবেন মন্ত্রী পরিষদের সদস্য পটুয়াখালী -৩ নুরকে নৌ-ত্রাণ-পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব দেখতে জনমত তুঙ্গে কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু বাউফলে নির্বাচনের মাঠ উত্তপ্ত “বিএনপি জামায়াতের সংঘর্ষ” আহত ৪ খণ্ড খণ্ড মিছিলের মধ্য দিয়ে বরিশাল-১ আসনে নির্বাচনী প্রচার–প্রচারণা চালিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী জ হির উদ্দিন স্বপন ধানের শীষের পক্ষে গণসংযোগে কলাপাড়া ৯৯ ব্যাচ গন অধিকার পরিষদ, ইসলামি শাসন তন্ত্র ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত ‎ বিগত ১৭ বছর ধরে যেখানে কোন উন্নয়ন হয়নি, সেখানে উন্নয়ন করতে চাই: জহির উদ্দিন স্বপন বাউফলে বিএনপি জামায়াতের দফায় দফায় সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত ধানের শীষের প্রার্থীর প্রতি সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদ প্রার্থীর সংবাদ সম্মেলন পায়রা বন্দরের ফোরলেন সেতুর সাটার ভেঙ্গে নদীতে পড়ে নি/হ/ত এক, আহত ১০ জলাবায়ুর নেতিবাচক প্রভাব ঠেকাতে খাল খননসহ ২৫ কোটি বৃক্ষ রোপণ করা হবে……..এবিএম মোশাররফ হোসেন
বরিশাল বিভাগে নতুন করে করোনায় আক্রান্ত ৫, মৃত ১

বরিশাল বিভাগে নতুন করে করোনায় আক্রান্ত ৫, মৃত ১

Sharing is caring!

বরিশাল বিভাগের ৬ জেলায় নতুন করে ৫ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। আর নতুন করে পটুয়াখালী জেলায় করোনায় আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে।

নতুন আক্রান্তের মধ্যে বরিশালে ২ জন, পিরোজপুরে ২ জন ও পটুয়াখালীতে ১ জন রয়েছেন।

এ নিয়ে বরিশাল বিভাগে মোট আক্রান্ত ৯৪ জন। মৃত্যু হয়েছে ৫ জনের। সুস্থ হয়েছেন ৭ জন। আর বাকি ৮২ জন চিকিৎসাধীন রয়েছেন।

শনিবার (২৫ এপ্রিল) দুপুরে বরিশাল স্বাস্থ্য বিভাগ সূত্রে এসব তথ্য নিশ্চিত হওয়া গেছে।

বরিশাল স্বাস্থ্য বিভাগ সূত্রে আরও জানা গেছে, বরিশালে করোনায় আক্রান্তের সংখ্যা ৩৬ জন, বরগুনায় ২৩ জন, পটুয়াখালীতে ২০ জন, ঝালকাঠীতে ৬ জন, পিরোজপুরে ৭ জন ও ভোলায় ২ জনসহ মোট ৯৪ জন।

এর আগে করোনায় আক্রান্ত হয়ে বরগুনায় ২ জন, পটুয়াখালী ও বরিশাল জেলায় ১ জন করে মোট ৪ জন মারা গেছেন।

বরিশাল স্বাস্থ্য বিভাগের সহকারী পরিচালক ডাক্তার শ্যামল কৃষ্ণ মণ্ডল এসব তথ্য নিশ্চিত করেছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD