বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ
অবৈধ ভাবে ঢাকা থেকে পটুয়াখালী পৌছে কোয়ারান্টানে শিশুসহ ১৪ নারী-পুরুষ

অবৈধ ভাবে ঢাকা থেকে পটুয়াখালী পৌছে কোয়ারান্টানে শিশুসহ ১৪ নারী-পুরুষ

Sharing is caring!

ঢাকা জেলার কেরানীগঞ্জ থেকে অবৈধ ভাবে আসা শিশুসহ ১৪ নারী-পুরুষকে আটক করে কোয়ারান্টাইনে পাঠিয়েছে পুলিশ।

শনিবার গভীর রাতে পটুয়াখালী টহল পুলিশের একটি দল অতিরিক্ত পুলিশ সুপার শেখ বিল্লাল হোসেনের নেতৃত্বে তাদের আটক করা হয়। পরে উপজেলা নির্বাহী অফিসারের সহায়তায় তাদের প্রাতিষ্ঠানিক কোয়ারান্টাইনে দেয়া হয়েছে। পরদিন তাদের করোনা সংক্রান্ত সেম্পল সংগ্রহ করা হবে। আটককৃতদের বাড়ী পটুয়াখালী জেলার বিভিন্ন উপজেলায়।

পুলিশের হাতে আটক হওয়া মোসাঃ সাথী আক্তার জানায়-শনিবার ভোর রাতে কেরানীগঞ্জের জিনজিরা এলাকা থেকে সম্মিলিত ভাবে অর্ধ শতাধিক নারী-পুরুষ পরিবারসহ পটুয়াখালীর উদ্দেশ্যে রওনা হয়। পরে তারা ঢাকা থেকে বিভিন্ন ভাবে পটুয়াখালীতে পৌছায়। তবে পটুয়াখালীর ফেরার পথে পথিমধ্য কোন আইন শৃঙ্খ্যলা বাহিনীর বাঁধার মূখে তাদের পরতে হয়নি বলে দাবী করেন। সে ক্ষেত্রে তাদের দ্বিগুন ভাড়া গুনতে হয়েছে। পটুয়াখালীতে পৌছে তারা ছত্রভঙ্গ হয়ে যে যার নিজ গ্রামের দিকে রওনা হয়। এসময় পটুয়াখালী সদর রোডস্ত প্রেসক্লাব অতিক্রমকালে পুলিশ তাদের আটক করে।

আটককৃতরা হলেন-মোসাঃ সাথী আক্তার,সীমা বেগম,রনি মৃধা, মোসাঃ মারিয়ম, আল-আমিন,মিজানুর রহমান, বেলাল হোসেন, শিরিন,মইনুল, হেমেলা বেগম,মোঃ রুবেল মিয়া। এদের অধিকাংশদের সাথে শিশু রয়েছে। পরে তাদের খাবারের ব্যবস্থা করা হয় এবং ওই রাতের শহরের লতিফ মিউনিসিপ্যাল স্কুলে কোয়ারান্টাইনে রাখা হয়। পর দিন তাদের করোনা সংক্রান্ত নমুনা সংগ্রহ করা হবে বলে নিশ্চিত করেছে সিভিল সার্জন মোহাম্মদ জাহাংগীর আলম।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD