বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
পটুয়াখালির দশমিনায় সরকারি ত্রাণ বিতরণ

পটুয়াখালির দশমিনায় সরকারি ত্রাণ বিতরণ

Sharing is caring!

পটুয়াখালী জেলার দশমিনা উপজেলায় প্রথম রমজানে করোনায় বিপর্যস্ত অসহায় মানুষের মাঝে সরকারি ত্রাণ বিতরণ করা হয়েছে।

শনিবার (২৫ এপ্রিল) দশমিনা উপজেলার সদর ইউনিয়নের নয়টি ওয়ার্ডে সর্বমোট ৯০০টি পরিবারের মাঝে প্রত্যেককে ১০ কেজি করে মাননীয় প্রধানমন্ত্রীর কর্তৃক প্রদেয় জিআর চাল বিতরণ করা হয়।

বিভাগীয় কমিশনার মুহাম্মদ ইয়ামিন চৌধুরীর নির্দেশে বরিশাল বিভাগের উপ-ভূমি সংস্কার কমিশনার (ডিএলআরসি) তরফদার মোঃ আক্তার জামীল সরেজিমনে এ ত্রাণ বিতরণ কার্যক্রম তদারকি করেন।

এসময় দশমিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাম্মৎ তানিয়া ফেরদৌস, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল আজিজ, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট মাহমুদ ইকবালসহ সকল ওয়ার্ডের সদস্যরা উপস্থিত ছিলেন।

ডিএলআরসি জামীল বলেন, ত্রাণ বিতরণ যাতে সুষ্ঠুভাবে সম্পাদিত হয় সেজন্য সার্বক্ষণিক মনিটরিং করা হবে। ত্রাণ বিতরণে কোনো অনিয়ম সহ্য করা হবে না। কোনো অনিয়ম পাওয়া গেলে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD