বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০১:১৪ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত
বরিশালে মুড়ির দাম বেশী রাখায় দোকানীকে জরিমানা

বরিশালে মুড়ির দাম বেশী রাখায় দোকানীকে জরিমানা

Sharing is caring!

পবিত্র রমজান উপলক্ষে বিশেষ বাজার মনিটরিং, নিরাপদ শারীরিক দূরত্ব নিশ্চিত, গণজমায়েত বন্ধে বরিশাল নগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে।

সেনাবাহিনীর সদস্যদের সহায়তায় শনিবার (২৫ মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত নগরের বাজার রোড, চকবাজার এলাকায় অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমূল হুদা।

অভিযানে দোকানে মূল্য তালিকা না থাকা ও অধিক দামে নিত্যপণ্য বিক্রয়ের অপরাধে নগরের বিজয় স্টোরকে ২০০০ টাকা ও আলমগীর স্টোরকে তিন হাজার টাকা জরিমানা করা হয়।

পরে নগরের অমীত সাহা নামে এক ব্যক্তি তার দোকানে প্রতি কেজি ৯০ টাকার মুড়ি ১৪০ টাকা বিক্রয় করায় ভোক্তা সংরক্ষণ অধিকার আইন ২০০৯ এর ৪০ ধারা অনুযায়ী তাকে দুই হাজার টাকা জরিমানা করা হয়। এরপর পলাশ নামে অপর এক ব্যক্তিকে অহেতুক দোকান খোলা রেখে জনসমাগম করায় তিন হাজার টাকা জরিমানা করা হয়।

পাশাপাশি চলমান করোনা ভাইরাস সংক্রান্ত উদ্বেগজনক পরিস্থিতির সুযোগ নিয়ে দ্রব্যমূল্য না বাড়ানো ও অন্যয্য মুনাফা না করার বিষয়ে ব্যবসায়ীদের সতর্ক করা হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD