বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি আবু জাফর সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল বাউফলে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষক সংকট,পরিচ্ছন্নতার দায়িত্বে অধ্যক্ষ বাউফ‌লে স্কোপলামিন (‘শয়তানের নিশ্বাস’) চক্রের মূল হোতাসহ গ্রেপ্তার ৪ পটুয়াখালী সরকারি নার্সিং ইনস্টিটিউটে ভর্তি ফিতে অনিয়মের অভিযোগ উঠেছে মাহামুূদা সুলতানার বিরুদ্ধে রুপাতলীতে বর্ণাঢ্য আয়োজনে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন স্কাউটস দিবসে কলাপাড়ায় র‍্যালী ও স্কাউট ওন
বরিশাল পাথরঘাটায় দুইজন করোনায় আক্রান্ত

বরিশাল পাথরঘাটায় দুইজন করোনায় আক্রান্ত

Sharing is caring!

বরগুনার পাথরঘাটা উপজেলায় দুইজন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে একজন পাথরঘাটা আইসোলেশনে অপরজন বরগুনায় চিকিৎসাধীন রয়েছেন।

বরগুনা সিভিল সার্জন ডা. হুমায়ুন শাহিন খান এ তথ্য নিশ্চিত করেছেন।

পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ আবুল ফাত্তাহ বলেন, নারায়ণগঞ্জ থেকে আসা একজনকে পাথরঘাটা কে এম মাধ্যমিক বিদ্যালয়ের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখার পর শুক্রবার (২৪ এপ্রিল) সকালে তাকে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশনে নিয়ে আসা হয়েছে। অপরজন বরগুনায়, তার নমুনা পজিটিভ হওয়ায় সেখানেই রয়েছেন।

জানা যায়, দুজনের মধ্যে একজন নারায়ণগঞ্জ থেকে শুক্রবার (১৭ এপ্রিল) বরগুনায় আসেন। পরদিন শনিবার (১৮ এপ্রিল) সকালে ওই ব্যক্তিকে একই বংশের রুহুল নামে এক ব্যক্তি নারায়ণগঞ্জ থেকে আসার কারণ জানতে চায়। এতে ক্ষিপ্ত হয়ে রুহুলকে পিটিয়ে মাথা ফাটিয়ে দেয় করোনা আক্রান্ত ওই ব্যক্তি। এতে রুহুলের মাথায় ৬টি সেলাই পড়ে। ঘটনার দিন উপজেলা প্রশাসনের নির্দেশে পুলিশ তাকে বাড়ি থেকে এনে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখে। পরে মঙ্গলবার (২১ এপ্রিল) নমুনা পাঠানো হলে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) তার করোনা পজিটিভ আসে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD