মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১০:১৭ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
অবশেষে লা/শ হয়ে ফিরলেন জেলে সরোয়ার বিএনপির নির্দেশনা মানছেন না অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ চোখের জলে বিদায় লিলেন রাখাইন ধর্মগুরু সংঘরাজ ভদন্ত উকোইন্দা মহাথেরো বাউফলে আপন ভাইয়ের বিরুদ্ধে ২ বোনকে পিটিয়ে জখম করার অভিযোগ কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ
নড়াইলে চার চিকিৎসকসহ ৫ জন করোনা আক্রান্ত

নড়াইলে চার চিকিৎসকসহ ৫ জন করোনা আক্রান্ত

Sharing is caring!

অনলাইন ডেক্স: নড়াইলের লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চার চিকিৎসক ও একজন স্টাফ করোনা আক্রান্ত হয়েছেন।

বুধবার (২২ এপ্রিল) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন নড়াইলের সিভিল সার্জন ডাক্তার আব্দুল মোমেন।

তিনি বলেন, বুধবার সকালে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চার চিকিৎসকসহ একজন স্টাফের করোনা আক্রান্তের রিপোর্ট পজিটিভ এসেছে। এখন তাদের চিকিৎসা চলছে।

তিনি আরও বলেন, নড়াইল জেলা থেকে এ পর্যন্ত মোট ৬৬টি নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। তার মধ্যে ৬৩ টি ফলাফল (রিপোর্ট) পেয়েছি। সর্বমোট এ জেলায় ৬ জনের পজিটিভ এবং ৫৭টি নেগেটিভ এসেছে। বাকি তিনটি নমুনার রিপোর্ট এখনও পাওয়া যায়নি।

জেলা প্রশাসক আনজুমান আরা বলেন, করোনা আক্রান্ত স্টাফসহ চিকিৎসকদের চিকিৎসা প্রাথমিক পর্যায়ে নড়াইলে চলছে। তাদের রিপোর্ট পজিটিভ হলেও শারীরিক অবস্থা তুলনামূলক ভালো আছে। অবস্থা বুঝে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD