শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনসহ ১১ আইনজীবীর জামিন কলাপাড়া উপজেলা স্কাউট’স ও বরিশাল আঞ্চলিক স্কাউট’স নেতৃবৃন্দের মতবিনিময় বাউফলে পিপল’স রাইট ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ অর্থের অভাবে মৃর্ত্যু পথযাত্রী বাউফলের জহিরুল কলাপাড়ায় বিএনপির সমর্থককে মারধরের অভিযোগ কুয়াকাটায় আগুনে ভূস্মিভূত ৮ টি ব্যবসা প্রতিষ্ঠান, অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি কলাপাড়ায় গভীর রাতে বিশেষ মাদকবিরোধী অভিযান, ৪ জনকে কারাদণ্ড কলাপাড়ায় দূধর্ষ চুরি মাদকসহ যেকোনো অপরাধের সাথে কোন আপোষ নয়…….এবিএম মোশাররফ হোসেন, এমপি
বরিশাল নলছিটিতে করোনা উপসর্গ নিয়ে স্কুলছাত্রীর মৃত্যু

বরিশাল নলছিটিতে করোনা উপসর্গ নিয়ে স্কুলছাত্রীর মৃত্যু

Sharing is caring!

ঝালকাঠির নলছিটিতে করোনার উপসর্গ নিয়ে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে।

সোমবার সকাল ৯টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

মারা যাওয়া স্কুলছাত্রীর নাম বৃষ্টি মালো (১৬)। সে এ বছর নলছিটি বালিকা মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল। তার বাবা কৃষ্ণ মালো নলছিটি স্বাস্থ্য কমপ্লেক্সের পরিচ্ছন্নতাকর্মী।

এলাকাবাসী জানান, দুই-তিন দিন ধরে ওই কিশোরী জ্বর, বুকব্যথা, শ্বাসকষ্ট ও কাশিতে আক্রান্ত ছিল। সকালে তার অবস্থার অবনতি হলে গুরুতর অবস্থায় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে নেয়া হয়।

সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বাসায় ওই কিশোরীর মৃত্যু হয়েছে বলেও জানান চিকিৎসকরা।

স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক মুনীবুর রহমান জুয়েল জানান, যেহেতু বিষয়টি সন্দেহজনক। তাই নমুনা সংগ্রহ করে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় নলছিটি শহরজুরে করোনা আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD