বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত
বরিশালে ১৯ দোকানিকে জরিমানা

বরিশালে ১৯ দোকানিকে জরিমানা

Sharing is caring!

করোনাভাইরাস দুর্গোগের মধ্যে সরকারি নির্দেশ না মেনে প্রশাসনকে ফাঁকি দিয়ে অপ্রয়োজনীয় দোকান খোলা রাখার অপরাধে ১৯ দোকানিকে মোবাইল কোর্টে সাড়ে ৭১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আজ সোমবার (২০ এপ্রিল) বরিশাল জেলা প্রশাসন কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জিয়াউর রহমান ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলামের নেতৃত্বে নগরীর পৃথক এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

এর মধ্যে এএসপি মুকুর চাকমা’র র‌্যাব-৮ এর একটি টিমের সহযোগিতায় নগরীর পোর্ট রোড এলাকায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জিয়াউর রহমান।

এসময় অপ্রয়োজনে খোলা জুতা ও মাছ ধরার উপকরন জাল বিক্রির দোকানসহ ছয়টি দোকানের ব্যবসায়ীকে সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন ২০১৮ এর ২৫ (১) ধারায় মোট ৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন তিনি।

এদিকে নগরীর গির্জা মহল্লা এলাকায় অর্ধ শাটার খোলা রেখে মার্কেটের বাইর সংকেত দেয়ার জন্য লোক দাঁড় করিয়ে ভেতরে স্বাভাবিকভাবেই ক্রেতা সমাগম করে ব্যবসা পরিচালনা করা হচ্ছিল।

এসময় গির্জা মহল্লার ওইসব মোবাইল বিক্রিয় ও ইলেকট্রনিক দোকানে মোবাইল কোর্ট পরিচালনা করে ৯টি প্রতিষ্ঠানকে বিভিন্ন অংকে মোট ৩৮ হাজার টাকা অর্থদণ্ড দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জিয়াউর রহমান।

অপরদিকে বরিশাল মেট্রোপলিটন পুলিশের সহযোগিতায় নগরীর চকবাজার এবং বাজার রোড এলাকায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম।

এসময় অপ্রয়োজনীয় দোকান খোলা রেখে জনসমাগম সৃষ্টির অপরাধে সেখানকার চারটি দোকানে সাড়ে ৩ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।

অভিযান পরবর্তী দুই নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, জনগণকে করোনা ভাইরাসের সংক্রমণ থেকে রক্ষা এবং করোনা ভাইরাসের বিস্তার ও এটিকে পুঁজি করে অসাধু ব্যবসায়ীদের বাজার অস্থিতিশীল করার অপচেষ্টা রোধকল্পে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD