বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
গাজীপুরের দুই উপজেলায় ২০ জন স্বাস্থ্যকর্মী করোনা আক্রান্ত

গাজীপুরের দুই উপজেলায় ২০ জন স্বাস্থ্যকর্মী করোনা আক্রান্ত

Sharing is caring!

অনলাইন ডেক্স: গাজীপুরের দুটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মোট ২০ জন স্বাস্থ্যকর্মীর দেহে করোনার উপস্থিতি পাওয়া গেছে। এর মধ্যে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১২ জন এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাসহ কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৮ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

গাজীপুর জেলায় গত ২৪ ঘণ্টায় ৩৭ জনের দেহে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। এ নিয়ে গাজীপুরে ১৪৯ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী, সাংবাদিক ও পুলিশ রয়েছেন।

গাজীপুরে হোম কোয়ারেন্টাইনে রয়েছে ৩৪৭ জন, হোম কোয়ারেন্টাইন মুক্তির সনদ পেয়েছেন ২৫৮৯ জন। প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রয়েছে ৪৯ জন। শনিবার সকাল পর্যন্ত প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন থেকে মুক্ত হয়েছেন ৪৫ জন।

ইতোমধ্যে, গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালকে করোনা হাসপাতাল হিসেবে ঘোষণা করা হয়েছে। তবে, জেলার নিম্ন আয়ের মানুষসহ সাধারণ মানুষ চলছেন ইচ্ছেমতো। হাট বাজারের সামাজিক দূরত্ব বজায় রাখছেন না কেউ।

গাজীপুর চৌরাস্তার বাজার দেখে মনে হয়েছে ঈদের বাজার করছে মানুষ জন। অনেক পোশাক কারখানায় স্বাস্থ্যবিধি না মেনেই কাজ করতে বাধ্য করার অভিযোগ করেছে শ্রমিকরা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD