বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
কুয়াকাটায় জুমার নামাজে হামলা, ইমামকে মারধর

কুয়াকাটায় জুমার নামাজে হামলা, ইমামকে মারধর

Sharing is caring!

কুয়াকাটার একটি জামে মসজিদে জুমার নামাজে ইমাম নিয়ে আপত্তি তুলে হামলার ঘটনা ঘটেছে। এ সময় মসজিদের মিম্বর থেকে ইমামকে নামিয়ে দেয়া হয়।

এ নিয়ে বাদানুবাদের একপর্যায়ে ইমাম হাফেজ আ. সালামকে লোহার রড দিয়ে পায়ে আঘাত করা হয়। বর্তমানে তার ভাঙ্গা পা নিয়ে কলাপাড়া হাসপাতালে ভর্তি হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, কুয়াকাটা পৌরসভার পাশ ঘেঁষে লতাচাপলী ইউনিয়নের বড়হরপাড়া সুফিসাব হুজুরের বাড়ি জামে মসজিদে গত কয়েক মাস ধরে ইমামের পেছনে নামাজ পড়া না পড়া নিয়ে বিবাদ চলছিল। সর্বশেষ শুক্রবার জুমার নামাজে ইমামের নির্দেশে তার ছেলে মাওলানা মিজানুর রহমান ইমামতি করতে মিম্বরে ওঠেন।

এ সময় স্থানীয় আলতাফ ফকির তাকে মিম্বর থেকে নামিয়ে দিতে চেষ্টা করায় ইমাম হাফেজ আ. সালাম প্রতিবাদ করেন। এ ঘটনায় অন্যান্য মুসল্লিরাও আলতাফ ফকিরের সঙ্গে একজোট হয়ে হাফেজ সালামকে মারধর করেন।

এ ব্যাপারে মহিপুর থানার ওসি মো. মনিরুজ্জামান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছে। হাতাহাতির খবর পেয়েছি। এখনও কোনো পক্ষ লিখিত অভিযোগ দেয়নি। বিষয়টি খোঁজ-খবর নিয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD