বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
বরিশালে সুইসাইড নোট লিখে ছাত্রীর আত্মহত্যা

বরিশালে সুইসাইড নোট লিখে ছাত্রীর আত্মহত্যা

Sharing is caring!

বরিশালের মেহেন্দিগঞ্জে বিভিন্ন দোকান থেকে বাকিতে খাবার খাওয়ায় বাবা বকাঝকা করার কারণে এক স্কুল ছাত্রী বিষপান করে আত্মহত্যা করেছেন।

শুক্রবার সকালে তার লাশ উদ্ধার করে মেহেন্দিগঞ্জের কাজিরহাট থানা পুলিশ।

মৃত শারমিন আক্তার (১৬) কাজিরহাট থানাধীণ লতা ইউনিয়নের আসলী সন্তোষপুর গ্রামের বাসিন্দা ক্ষুদ্র ব্যবসায়ী নুরুল ইসলামের মেয়ে এবং একই এলাকার শের-ই বাংলা মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেনীর ছাত্রী।

বিষয়টি নিশ্চিত করে কাজিরহাট থানা পুলিশের ওসি আনিসুল ইসলাম জানান, আত্মহত্যার পূর্বে ওই ছাত্রী একটি সুইসাইড নোট লিখে গেছে। বিভিন্ন দোকান থেকে বাকিতে সে খাবার নিত। আর এই কারণে তার বাবা তাকে হয়তো বকাঝকা করেছে। আর তাই সে আত্মহত্যা করেছে বলে আমাদের ধারণা। তার মা ঢাকায় শারমিনের ছোট বোনকে নিয়ে বসবাস করে।

লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান ওসি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD