বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৮:২০ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
করোনা উপসর্গ নিয়ে পটুয়াখালীতে নারীর মৃত্যু

করোনা উপসর্গ নিয়ে পটুয়াখালীতে নারীর মৃত্যু

Sharing is caring!

করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমণের উপসর্গ নিয়ে পটুয়াখালীতে এক নারীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে পটুয়াখালী ২৫০ শয্যার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মারা যাওয়া ওই নারী পটুয়াখালী সদর উপজেলার বদরপুর ইউনিয়নের বাসিন্দা।

পটুয়াখালীর সিভিল সার্জন ডা. মোহাম্মদ জাহাঙ্গীর আলম জানান, করোনা উপসর্গ থাকায় পটুয়াখালী হাসপাতালের আইসোলেশনে চিকিৎসাধীন ছিলেন ওই নারী। বৃহস্পতিবার সকালে তিনি মারা যান। তবে কোভিড-১৯ এর পোটকল মেনেই তাকে দাফন করাসহ তার স্বজনদের কোয়ারেন্টিনে রাখা হয়েছে।

পটুয়াখালী হাসপাতাল সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১৪ এপ্রিল) শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালটিতে ভর্তি হন ওই নারী। বৃহস্পতিবার সকালে তিনি মারা যান। তবে বুধবার (১৫ এপ্রিল) তার নমুনা সংগ্রহ করে ঢাকায় সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) এ পাঠানো হলেও এখনো তার ফলাফল আসেনি। এলে জানা যাবে তিনি করোনা আক্রান্ত ছিলেন কি-না।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD