সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি আবু জাফর সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল বাউফলে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষক সংকট,পরিচ্ছন্নতার দায়িত্বে অধ্যক্ষ
ঝালকাঠিতে ইউপি সদস্য করোনায় আক্রান্ত

ঝালকাঠিতে ইউপি সদস্য করোনায় আক্রান্ত

Sharing is caring!

ঝালকাঠিতে ইউনিয়ন পরিষদের এক সদস্য করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত রোগীর সংখ্যা ৪ জন। আক্রান্ত হওয়া ইউপি সদস্য আবু আখতার ঝালকাঠির বিন্নাপাড়া গ্রামের বাসিন্দা।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় ঝালকাঠির সিভিল সার্জন ডা. শ্যামল কৃষ্ণ হালদার এ তথ্য জানিয়েছেন।

তিনি আরও জানান, আক্রান্ত ইউপি সদস্য আবু আখতারকে প্রাথমিক অবস্থায় তার বাসায় রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। অবস্থার অবনতি হলে হাসপাতালে ভর্তি করা হবে।

স্থানীয় সূত্রে জানা গেছে, এর আগে গত ১১ এপ্রিল ঢাকা থেকে আসা একটি পরিবারের তিনজন করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হন। সে বাড়ির লোকজনের সংস্পর্শে এসে এই ইউপি সদস্য করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। প্রশাসনের পক্ষ থেকে ওই ইউপি সদস্যের বাড়িসহ আশপাশের কয়েকটি বাড়ি লকডাউন করা হয়েছে।

ঝালকাঠিতে ঢাকা, নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন স্থান থেকে মানুষ আসার কারণে শহরের প্রবেশদ্বারে পুলিশি চেক পোস্টে কড়াকড়ি আরোপ করা হয়েছে। শহরে বাড়ানো হয়েছে পুলিশের টহল।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD