বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
বরিশালে সামাজিক দূরত্ব মেনে বসেছে হাট

বরিশালে সামাজিক দূরত্ব মেনে বসেছে হাট

Sharing is caring!

করোনা ভাইরাসের কারণে গ্রামীণ সাপ্তাহিক হাটকে বাঁচিয়ে রাখতে বরিশাল জেলার গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়নে বসেছে সামাজিক দূরত্বের হাট।

বুধবার (১৫ এপ্রিল) সকাল থেকে মাহিলাড়া ইউনিয়নে সামাজিক দূরত্বের এ হাট চালু করা হয়।

মাহিলাড়া হাট-বাজার ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলু জানান, করোনা ভাইরাসের কারণে গৌরনদী উপজেলার দ্বিতীয় বৃহত্তম মাহিলাড়া হাট এতদিন বন্ধ ছিল। কিন্তু গ্রামীণ অর্থনীতিকে বাঁচিয়ে রাখতে মাহিলাড়া হাটকে সড়কের উপর থেকে স্থানান্তর করে মাহিলাড়া কলেজ মাঠে নেওয়া হয়েছে। সেখানে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান খোলা হয়েছে।

সৈকত গুহ আরও জানান, এখানে আগের মতো প্রতি সপ্তাহের বুধ ও শনিবার হাট বসবে। একেকটি দোকানে একজনের বেশি বিক্রেতা ও ক্রেতা যেন ভিড় করতে না পেরে সেজন্য সামাজিক দূরত্বের হাটে গ্রাম পুলিশকে দায়িত্ব দেওয়া হয়েছে।

অপরদিকে মাহিলাড়া ইউনিয়নে ন্যায্য মূল্যে টিসিবির পণ্য বিতরণ করা হয়েছে। বুধবার সকালে ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করেন মাহিলাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈকত গুহ পিকলু। এসময় উপস্থিত ছিলেন গৌরনদীর টিসিবির ডিলার শিশির কুন্ড, ইউপি সদস্য হাসান আল মামুন প্রমুখ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD