বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বরিশালে সুবিধাবঞ্চিত সাইফুল ইসলামকে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে মোটরচালিত ভ্যান প্রদান কলাপাড়ায় ৬ ফুট দৈর্ঘ্যের দাড়াশ সাপ উদ্ধার কলাপাড়ায় স্পেশাল স্ট্রাইকিং মিশন চালিয়ে দুই মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার-৩,  মৎস্যজীবী দলের নেতাকে হাসপাতালে দেখতে গেলেন ফয়েজ খান অবশেষে লা/শ হয়ে ফিরলেন জেলে সরোয়ার বিএনপির নির্দেশনা মানছেন না অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ চোখের জলে বিদায় লিলেন রাখাইন ধর্মগুরু সংঘরাজ ভদন্ত উকোইন্দা মহাথেরো বাউফলে আপন ভাইয়ের বিরুদ্ধে ২ বোনকে পিটিয়ে জখম করার অভিযোগ কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত
বরিশালে ১৭১ যাত্রীসহ ট্রলার আটক

বরিশালে ১৭১ যাত্রীসহ ট্রলার আটক

Sharing is caring!

করোনার সংক্রম রোধে বরিশালের বিভিন্ন গুরুত্বপূর্ণ নৌ-পথে টহল দিচ্ছে নৌ-পুলিশ।

বরিশালের মেহেন্দিগঞ্জের মেঘনা নদীর রামদাসপুর এবং হিজলার মেঘনা নদীতে এই টহল চলছে।

নৌপুলিশ জানায়, দোয়েলপাখি-১ এবং পারিজাত নামক বরিশাল-মজুচৌধুরীরহাট রুটের এ দুটি লঞ্চে টহল চালানো হচ্ছে। ১২ এপ্রিল থেকে শুরু হওয়া এ টহল চলবে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত। মূলত সড়ক পথে যাতায়াতে সুবিধা করতে না পেরে কেউ কেউ নৌ-পথ ব্যবহারের চেষ্টা করছে, অনেকেই ট্রলারে করে একস্থান থেকে অন্যস্থানে যাওয়ার চেষ্টা করছে। এতে করোনার সংক্রমন হওয়ার আশঙ্কা রয়েছে। আর সংক্রমন রোধে নৌ-পুলিশ নদীতে টহল বাড়িয়েছে।

মঙ্গলবার ভোলা থেকে ১৭১ জন যাত্রীসহ ট্রলার আটক করে নৌ-পুলিশ।

এই যাত্রীরা ভোলা থেকে সাতক্ষীরা যাচ্ছিলো, তারা ইট ভাটার শ্রমিক।

নৌ-পুলিশের এস আই মেহেদি জামান জানান, ট্রলারের যাত্রীদের বুধবার ভোলায় পাঠিয়ে দেয়া হবে, কাউকে একস্থান থেকে অন্য স্থানে যাতায়াতের সুযোগ দেয়া হবে না।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD