বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
পটুয়াখালীতে ভাসমান কোয়ারেন্টাইন ইউনিট চালু

পটুয়াখালীতে ভাসমান কোয়ারেন্টাইন ইউনিট চালু

Sharing is caring!

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে নৌপথে ঢাকা এবং নারায়ণগঞ্জ থেকে পটুয়াখালী জেলায় প্রবেশ করা ব্যক্তিদের কোয়ারেন্টিন নিশ্চিত করার জন্য পটুয়াখালী নদী বন্দরে এমভি এ আর খান লঞ্চকে ভাসমান কোয়ারেন্টিন ইউনিট হিসেবে ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে পটুয়াখালীর জেলা প্রশাসক মো. মতিউল ইসলাম চৌধুরী পটুয়াখালী নদী বন্দরে এমভি এ আর খান লঞ্চে কোয়ারেন্টিন কার্যক্রমের উদ্বোধন করেন।

এ সময় পটুয়াখালীর সিভিল সার্জন জাহাঙ্গীর আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হেমায়েত উদ্দিন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লতিফা জান্নাতি, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল মুনয়েম সাদ, পটুয়াখালী নদী বন্দর কর্মকর্তা খাজা সাদিকুর রহমানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক মো. মতিউল ইসলাম চৌধুরী জানান, সরকারি নির্দেশনা অমান্য করে যেসব ব্যক্তিরা এ জেলায় প্রবেশ করবে, তাদের ও তাদের পরিবারকে নিরাপদ রাখতে তথা পটুয়াখালী জেলার মানুষকে নিরাপদ রাখতে এই লঞ্চে তাদের ১৪ দিন বাধ্যতামূলক অবস্থান করতে হবে। এ সময়ে বিআইডব্লিউটিএ, জেলা স্বাস্থ্য বিভাগ এবং পটুয়াখালী জেলা প্রশাসন তাদের প্রয়োজনীয় সহযোগিতা দেবে।

এদিকে পটুয়াখালী জেলায় ইতোমধ্যে করোনায় আক্রান্ত হয়ে এক ব্যক্তি মারা গেছেন। আক্রান্ত ব্যক্তি নারায়ণগঞ্জ থেকে পটুয়াখালীতে এসেছিলেন। তিনি একটি গার্মেন্টসে কর্মরত ছিলেন। মৃত ওই ব্যক্তির বোনও করোনায় আক্রান্ত হয়ে পটুয়াখালী আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD