বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বরিশালে সুবিধাবঞ্চিত সাইফুল ইসলামকে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে মোটরচালিত ভ্যান প্রদান কলাপাড়ায় ৬ ফুট দৈর্ঘ্যের দাড়াশ সাপ উদ্ধার কলাপাড়ায় স্পেশাল স্ট্রাইকিং মিশন চালিয়ে দুই মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার-৩,  মৎস্যজীবী দলের নেতাকে হাসপাতালে দেখতে গেলেন ফয়েজ খান অবশেষে লা/শ হয়ে ফিরলেন জেলে সরোয়ার বিএনপির নির্দেশনা মানছেন না অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ চোখের জলে বিদায় লিলেন রাখাইন ধর্মগুরু সংঘরাজ ভদন্ত উকোইন্দা মহাথেরো বাউফলে আপন ভাইয়ের বিরুদ্ধে ২ বোনকে পিটিয়ে জখম করার অভিযোগ কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত
বরিশালে তিন কিশোরকে নির্যাতন : আ’লীগ নেতাসহ আটক ২

বরিশালে তিন কিশোরকে নির্যাতন : আ’লীগ নেতাসহ আটক ২

Sharing is caring!

বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় মোবাইল ফোন চুরির অভিযোগে কোমরে দড়ি বেধে তিন কিশোরকে নির্যাতনের ভিডিও ফুটেজ ভাইরাল হয়েছে।

নির্যাতনের সাথে জড়িত থাকার অভিযোগে পৌর এলাকার ৭ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি এবং তার এক সহযোগীকে গ্রেফতার করেছে পুলিশ।

এঘটনার দৃষ্টান্তমুলক বিচারের দাবী করেছে সুশীল সমাজের নেতৃবৃন্দ। এব্যাপারে যথাযথ আইনী ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

আজ মঙ্গলবার সকালে কিশোর নির্যাতনের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা ভাইরাল হয়।

ঘটনাটি ঘটেছে গত রোববার বাকেরগঞ্জ উপজেলার পৌর এলাকার ৭ নং ওয়ার্ডের ভরপাশা গ্রামের একটি ধানক্ষেতে। এক আত্মিয়ের মোবাইল চুরির অভিযোগে সন্দেহজনক ভাবে ৩ কিশোরকে দড়ি দিয়ে বেধে নির্যাতন করেন পৌর এলাকার ৭ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ইদ্রিস সরদার এবং তার এক সহযোগী মিজান মাঝি। এসময় সেখানে উপস্থিত জনৈক ব্যাক্তি নির্যাতনের দৃশ্য মোবাইলে ধারণ করে।

নির্যাতিতরা হল- একই এলাকার বাসিন্দা তারেক মিরা, হাসান সিকদার এবং শুভ হাওলাদার।

বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে সাংবাদিকরা বরিশালের পুলিশ সুপারের নজরে আনেন। পুলিশ সুপার সাইফুল ইসলাম ফুটেজ দেখে ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার করেন।

এঘটনায় নির্যাতিত একজনের বাবা আয়নাল মিরা বাদী হয়ে বাকেরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন বলে জানিয়েছেন থানা ওসি।

এদিকে এঘটনার দৃষ্টান্তমুলক বিচার দাবী করেছেন সুশীল সমাজের নেতৃবৃন্দ। অপরদিকে এব্যাপারে যথাযথ আইনী ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ সুপার সাইফুল ইসলাম।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD