বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বরিশালে সুবিধাবঞ্চিত সাইফুল ইসলামকে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে মোটরচালিত ভ্যান প্রদান কলাপাড়ায় ৬ ফুট দৈর্ঘ্যের দাড়াশ সাপ উদ্ধার কলাপাড়ায় স্পেশাল স্ট্রাইকিং মিশন চালিয়ে দুই মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার-৩,  মৎস্যজীবী দলের নেতাকে হাসপাতালে দেখতে গেলেন ফয়েজ খান অবশেষে লা/শ হয়ে ফিরলেন জেলে সরোয়ার বিএনপির নির্দেশনা মানছেন না অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ চোখের জলে বিদায় লিলেন রাখাইন ধর্মগুরু সংঘরাজ ভদন্ত উকোইন্দা মহাথেরো বাউফলে আপন ভাইয়ের বিরুদ্ধে ২ বোনকে পিটিয়ে জখম করার অভিযোগ কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত
বরিশালে চিকিৎসক-নার্স সহ আরো ৪ জন করোনায় আক্রান্ত

বরিশালে চিকিৎসক-নার্স সহ আরো ৪ জন করোনায় আক্রান্ত

Sharing is caring!

বরিশালে চিকিৎসক এবং নার্স সহ আরো ৪ জন করোনা রোগী সনাক্ত করা হয়েছে।

সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল জেলা সিভিল সার্জন ডা: মনোয়ার হোসেন।

জানা গেছে, জেলার বাবুগঞ্জে একজন নার্স, একজন স্বাস্থ্য কমপ্লেক্সের চতুর্থ শ্রেনীর কর্মচারী ও এক রোগিসহ ৩ জন এবং আগৈলঝাড়ায় এক চিকিৎসক করোনায় আক্রান্ত হয়েছেন।

বাবুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সুভাষ সরকার জানান, কোভিড-১৯ রোগ শনাক্তকরণ পরীক্ষার জন্য ৩ জনের নমুনা বরিশাল সিভিল সার্জনের নিকট পাঠানো হয়। এরপর পরীক্ষায় পজেটিভ আসলে তারা ভাইরাসে আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত হই আমরা। বর্তমানে তাদের বাবুগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স এর আইসোলেশনে রাখা হয়েছে। এছাড়া আমি নিজেও হোম কোয়ারেন্টাইনে আছি। বাবুগঞ্জে ৩ জন করোনা ভাইরাসে আক্রান্ত’র মধ্যে একজন নার্স (নারী), একজন স্বাস্থ্য কমপ্লেক্সের চতুর্থ শ্রেনীর কর্মচারী (পুরুষ) এবং অপরজন রোগী (পুরুষ)।

এছাড়া সোমবার বিকালে গৌরনদীতে এক নারী করোনায় আক্রান্তের খবর পাওয়া গেছে। পাশাপাশি রোববার বিকালে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন মেহেন্দিগঞ্জ ও বাকেরগঞ্জ এলাকার দুই বাসিন্দার করোনা পজিটিভ রিপোর্ট আসে।

এই পর্যন্ত বরিশাল জেলায় মোট ৭জন করোনায় আক্রান্ত হয়েছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD