বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত
বরিশালে বিভাগে ২৪ ঘন্টায় ২৬৯ জন হোম কোয়ারেন্টিনে

বরিশালে বিভাগে ২৪ ঘন্টায় ২৬৯ জন হোম কোয়ারেন্টিনে

Sharing is caring!

বরিশাল বিভাগের ৬ জেলায় হোম কোয়ারেন্টিনে থাকাদের মধ্যে এ পর্যন্ত মোট ৩ হাজার ৮৮ জন ব্যক্তি ছাড়পত্র পেয়েছে। আর গত ২৪ ঘন্টায় ছাড়পত্র দেয়া হয়েছে মাত্র ১৪ জনকে। পাশাপাশি নতুন করে ২৪ ঘন্টায় বরিশাল নগর ব্যতিত বিভাগের ৬ জেলায় ২৬৯ জনেক হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। যাদের মধ্যে বেশিরভাগই ঢাকা, নারায়নগঞ্জসহ বিভিন্ন জেলা থেকে বরিশালে প্রবেশ করেছে।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় সূত্রে জানাগেছে, গত ১০ মার্চ থেকে এ পর্যন্ত বরিশাল সিটি করপোরেশনসহ বিভাগের ৬ জেলায় মোট ৪ হাজার ৩৬৪ জনকে কোয়ারেন্টিনে পাঠানো হয়। যারমধ্য হোম কোয়ারেন্টিনে পাঠানো ৩ হাজার ৯৯৫ জনের মধ্যে এ পর্যন্ত ৩ হাজার ৮৮ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে। এছাড়া বিভাগের বিভিন্ন জেলায় হাসপাতালে (প্রতিষ্ঠানিক) কোয়ারেন্টিনে থাকা ৩৬৯ জনের মধ্যে এ পর্যন্ত ৭ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে।

অপরদিকে গত ২৪ ঘন্টায় বিভাগের ৬ জেলায় ২৬৯ জনকে হোম কোয়ারেন্টিনে প্রেরণ করা হয়েছে এবং গত ২৪ ঘন্টায় ৬ জেলার মধ্যে শুধুমাত্র ভোলা, পিরোজপুর ও বরগুনা জেলাতে ১৪ জনকে হোম কোয়ারেন্টিন থেকে ছাড়পত্র দেয়া হয়েছে। এছাড়া বিভাগের মধ্যে বরিশাল, পিরোজপুর ও বরগুনা জেলায় গত ২৪ ঘন্টায় মোট ৯৪ জনকে প্রতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখা হয়েছে।

এর বাহিরে বিভাগে এ পর্যন্ত ৩৫ জন রোগী আইসোলেশনে চিকিৎসা নেয়ার জন্য শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালসহ সরকারি হাসপাতালের দ্বারস্থ হন, যারমধ্যে ২৫ জনকে এরইমধ্যে ছাড়পত্র দেয়া হয়েছে। এদিকে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাঃ বাসুদেব কুমার দাস জানিয়েছেন, শের ই বাংলা মেডিকেল কলেজে করোনা ভাইরাস সনাক্তকরণে পিসিআর ল্যাবের কার্যক্রম চলমান রয়েছে।

পাশাপাশি বিভাগের ৬ জেলার মধ্যে এ পর্যন্ত বরিশালে ৩, পটুয়াখালীতে ২, বরগুনায়-৩ ও ঝালকাঠিতে ৩ জনের কোভিড-১৯ পজেটিভ পাওয়া গেছে। এছাড়া পটুয়াখালী জেলার দুমকি ও বরগুনা জেলার আমতলীতে ১ জন করে ২ জন ব্যক্তির করোনায় মৃত্যু হয়েছে। যদিও এর আগে শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হওয়া ২ রোগির করোনা রিপোর্ট নেগিটিভ আসে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD