বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত
বরিশালে স্লিপ দিয়ে দেয়া হলো ১০ টাকা মূল্যের চাল, কিনতে পারেনি অন্যরা

বরিশালে স্লিপ দিয়ে দেয়া হলো ১০ টাকা মূল্যের চাল, কিনতে পারেনি অন্যরা

Sharing is caring!

বরিশাল নগরীর কাউনিয়া এলাকায় ১০ টাকা মূল্যের চাল কিনতে গিয়ে অনেকেই ফেরৎ চলে এসেছেন। তাদের অভিযোগ স্থানীয় কাউন্সিলর তার এলাকার লোকজনদের স্লিপ দিয়ে এই চাল বিতরণ করেছে। যদিও যাদের স্লিপ দেয়া হয়েছে তারা বিনামূল্যেই এই চাল পেয়েছেন। তবে অভিযোগ স্লিপ দিয়ে চাল বিতরণ করার কারণে ক্রয় করতে আসা ব‌্যক্তিরা চাল কিনতে পারেনি।

রোববার দুপুরে নগরীর ফরচুন সুজ কোম্পানীর সামনে এবং কোম্পানীর পক্ষ থেকে ১০ টাকা মূল্যের এই চাল বিনামূল্যে গরীব মানুষদের মাঝে বিতরণ করা হয়। যাদের ১নং ওয়ার্ড কাউন্সিলর স্লিপ দিয়েছেন তারাই এই চাল নিতে পেরেছেন।

সরেজমনি গিয়ে বিষয়টির সত্যতাও পাওয়া গেছে। স্লিপ পাওয়া লোকজন বলেছেন তারা ৫ কেজি করে চাল পেয়েছে যার টাকা ফরচুন কোম্পানী দিয়ে দিয়েছে। যার বিষয়ে সাধুবাদ জানিয়েছে নিন্ম শ্রেনীর মানুষ। তবে যারা কিনতে এসে চাল নিতে পারেনি তারা ক্ষোভ প্রকাশ করেছেন।

১নং ওয়ার্ড কাউন্সিলর আমির হোসেন বিশ্বাস জানান, ২টন চাল এখানে বিক্রি করা হয়েছে। সেখানে আমি সহ প্রশাসনের লোকজনও উপস্থিত ছিলেন। কাউকে কোনো স্লিপ দেয়া হয়নি। এগুলো মিথ্যা কথা। এছাড়া চাল গরীব মানুষের কাছেই বিক্রি করা হয়েছে।

ফরচুন সুজ কোম্পানীর চেয়ারম্যান মিজানুর রহমান জানান, আমি বিস্তারিত কিছু জানিনা। এক ট্রাক চালের দাম দিয়েছি। যারা গরীব মানুষের মাঝে বিতরণ করা হয়েছে।

বরিশাল জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান বলেন, কাউন্সিলরদের বারবার এসব বিষয়ে সতর্ক করা হয়েছে। আমরা ওয়ার্ড ভ‌িত্তিক চাল বিক্রয়  কার্যক্রম চালাতে বলেছি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD