বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত
বরিশালবাসি আপনারা ঘরে থাকুন-পানি সম্পদ প্রতিমন্ত্রী

বরিশালবাসি আপনারা ঘরে থাকুন-পানি সম্পদ প্রতিমন্ত্রী

Sharing is caring!

বরিশল-৫(সদর) আসনের সাংসদ ও পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম বলেছেন, প্রধানমন্ত্রী বার বার দেশের মানুষকে ঘরে থাকার আহবান জানাচ্ছেন। আমিও বলবো বরিশালবাসি আপনারা ঘরে থাকুন, কারন বিশ্বের উন্নত ও ক্ষমতাধর দেশ আমেরিকা, ইটালি, স্পেনও এই মরণব্যাধি করোনার সাথে মোকাবিলা করতে হিমশিম খাচ্ছে। সেখানে আমাদের এখানে একবার এটা মহামারি আকার ধারণ করলে কি হবে তা কল্পনাতীত। কিন্তু আমরা এখন পর্যন্ত যে ভালো আছি, তা শুধু সচেতনতার কারণে। শেষ পর্যন্ত ভালো থাকতে হলে সবাইকে ঘরে থাকতে হবে, জনসমাগম এরিয়ে সামাজিক দুরত্ব নিশ্চিত করতে হবে।

রোবাবর (১২ এপ্রিল) দুপুরে বরিশাল নগরীর আলকান্দা শহীদ আলতাফ স্মৃতি মাধ্যমিক বিদ্যালয় এলাকায় শতাধিক পরিবারের মাঝে ত্রান বিতরন করেন স্থানীয় সংসদ সদস্য ও পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব) জাহিদ ফারুক শামীম।

বিতরণ শেষে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরো বলেন, সদর আসনের ১০ হাজার পরিবারকে সরকারি খাদ্য সহায়তা পৌঁছে দিচ্ছেন তিনি। এর মধ্যে ৫ হাজার নগরীর এবং ৫ হাজার পরিবার সদর উপজেলার। এছাড়াও তার নিজস্ব তহবিল থেকে চালু করা খাদ্য সহায়তা হটলাইনে ফোন দিলেই বাড়ি বাড়ি পৌঁছে যাচ্ছে বলে প্রতিমন্ত্রী জানান। প্রয়োজনে সবার বাড়ি বাড়ি খাদ্য সামগ্রী পৌঁছে দেয়া হবে, তবুও সবাইকে ঘরে থাকার আহ্বান জানান প্রতিমন্ত্রী।

এসময় তিনি হুশিয়ারি দিয়ে বলেন, কর্মহীন, অসহায় ও দুস্থ মানুষদের সহায়তার এই ত্রাণ সামগ্রি নিয়ে যদি কেউ ব্যক্তিগত স্বার্থ বা সুবিধা হাসিল করতে চায় তাহলে আমাকে জানাবেন। প্রয়োজনে আইন-শৃঙ্খলা বাহিনীর সহায়তায় তাদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে। কোন অন্যায়-অনিয়ম বরদাস্ত করা হবে না।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD