বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
প্রান্তিক ৩ হাজার পরিবারের পাশে বরিশালের নবদ্বীপ পোদ্দার ফাউন্ডেশন

প্রান্তিক ৩ হাজার পরিবারের পাশে বরিশালের নবদ্বীপ পোদ্দার ফাউন্ডেশন

Sharing is caring!

বিশ্বব্যাপী করোনাভাইরাসের প্রকোপ ধারণ করেছে মহামারী রূপে। বাংলাদেশও বাদ যায়নি এর ছোবল থেকে করোনাভাইরাসের প্রভাবে সবকিছু বন্ধ থাকায় সংকটে পড়েছেন দেশের দরিদ্র মানুষ ও দিনমজুরেরা। এ পরিস্থিতিতে দেশের ৩ হাজার প্রান্তিক পরিবারের খাদ্যের দায়িত্ব নিচ্ছে নবদ্বীপ পোদ্দার ফাউন্ডেশন।

প্রাথমিকভাবে গত সোমবার ফাউন্ডেশনের উদ্যোগে বরিশাল জেলার গৌরনদী উপজেলায় সামাজিক দূরত্ব বজায় রেখে এক হাজার পরিবারকে এই খাদ্য সহায়তা দেয়া হয়েছে। যেখানে সাতশত টাকা সমমূল্যের নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি যেমন ১০ কেজি চাল, ৩ কেজি আলু, ১ লিটার সয়াবিন তেল, ১ কেজি মসুরের ডাল, ১ কেজি পেঁয়াজ, ১ প্যাকেট লবণ, ১টি লাইফবয় সাবান বস্তাবন্দি করে বিতরণ করা হয়। পর্যায়ক্রমে দেশের বিভিন্ন স্থানে আরো ২ হাজার পরিবারের মধ্যে এই সহায়তা প্রদান করা হবে।

এ ব্যাপারে জানতে চাইলে নবদ্বীপ পোদ্দার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা, বাংলাদেশ আওয়ামী লীগের উপ-কমিটির সাবেক সহ-সম্পাদক এডভোকেট বলরাম পোদ্দার বলেন, করোনাভাইরাসের মহামারিতে বিশ্ব থমকে গেছে। এতে চাপ পড়েছে অর্থনীতির ওপর । যার প্রভাব পড়েছে নিম্ন আয়ের দরিদ্র মানুষের ওপর। ফলে বন্ধ হয়ে গেছে তাদের উপার্জন। তাই প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা হতদরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। তাই দেশরত্নের নির্দেশে নবদ্বীপ পোদ্দার ফাউন্ডেশনের উদ্যোগে তিন হাজার পরিবারের মাঝে এই সহায়তা দেওয়া হবে।

তিনি জানান,“এর আগেও ফাউন্ডেশনের পক্ষ থেকে অনুযায়ী দরিদ্র মানুষকে বিভিন্ন ভাবে সহযোগিতা করা হয়েছে। এখন প্রাথমিকভাবে তিন হাজার পরিবারকে খাদ্য সহায়তা দেয়া হচ্ছে। পর্যায়ক্রমে আরও দেয়া হবে। আমি বিশ্বাস করি করোনাভাইরাসের কারনে বঙ্গবন্ধুর বাংলাদেশে কোনো অসহায় শ্রমজীবী অভুক্ত থাকবে না।”

তিনি আরও বলেন, আমরা রাজনীতি করি গণমানুষের জন্য। তাই তারা যখন বিপদে পড়েছেন, সংকটে পড়েছেন জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার রাজনৈতিক কর্মী হিসাবে তাদের পাশে দাঁড়ানো আমাদের কর্তব্য মনে করি। এই সংকটে তিনি অন্যান্য রাজনীতিবিদ ও বিত্তবানদেরকেও তাদের সামর্থ্য অনুযায়ী দরিদ্র মানুষদের সহযোগিতা করার জন্য আহ্বান জানান।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD