সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৯:২১ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি আবু জাফর সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল বাউফলে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষক সংকট,পরিচ্ছন্নতার দায়িত্বে অধ্যক্ষ
ঝালকাঠিতে এক পরিবারের তিনজন করোনা ভাইরাসে আক্রান্ত

ঝালকাঠিতে এক পরিবারের তিনজন করোনা ভাইরাসে আক্রান্ত

Sharing is caring!

ঝালকাঠিতে একই পরিবারের তিনজন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। এর মধ্যে দুই জন নারী ও একজন পুরুষ। এরা সাম্প্রতি নারায়গঞ্জ থেকে এসেছে।

শনিবার বিকেলে সিভিল সার্জন কার্যালয়ে ৩ জনের পজেটিভ রিপোর্ট এসেছে। এর প্রেক্ষিতে ওই এলাকার কয়েকটি বাড়ি লকডাউন করা হয়েছে। তারা তিনজনই বাড়িতে কোয়ারেন্টিনে আছেন। ঝালকাঠিতে এ পর্যন্ত ৫৭ জনের নমুনা পরীক্ষা করা হয়।

এদের মধ্যে ১৬জনের নেগেটিভ ও ৩ জনের পজেটিভ রিপোর্ট এসেছে বলে জানিয়েছেন জেলার সিভিল সার্জন শ্যামল কৃষ্ণ হালদার।

এদিকে ঢাকা ও নারায়ণগঞ্জসহ বিভিন্ন এলাকা থেকে প্রবেশ করা ৬৫ জনকে হোম কোয়ারেন্টিনে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। স্বাস্থ্য বিভাগ ও জেলা প্রশাসনের পক্ষ থেকে এ নির্দেশনা দেওয়া হয়। এখন ঝালকাঠি জেলায় ৭৪ জন হোম কোয়ারেন্টাইনে রয়েছেন। এর আগে ঝালকাঠি জেলায় ১৬৮ জন ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে কাটিয়ে স্বাভাবিক জীবনে ফিরে এসেছে।

জানা যায়, নারায়ণগঞ্জ জেলা লকডাউন ও ঢাকায় অঘোষিত লকডাউন চলায় সেখান থেকে কয়েক দিন ধরে প্রায় শতাধিক লোক পালিয়ে ঝালকাঠির গ্রামের বাড়িতে প্রতিদিনই আসছে মানুষ। গত দুইদিনে প্রায় দুই শতাধিক এ জেলায় প্রবেশ করেছে। এদের অনেকেই জ্বর ও সর্দি, কাঁশিতে আক্রান্ত।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD