বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বরিশালে সুবিধাবঞ্চিত সাইফুল ইসলামকে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে মোটরচালিত ভ্যান প্রদান কলাপাড়ায় ৬ ফুট দৈর্ঘ্যের দাড়াশ সাপ উদ্ধার কলাপাড়ায় স্পেশাল স্ট্রাইকিং মিশন চালিয়ে দুই মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার-৩,  মৎস্যজীবী দলের নেতাকে হাসপাতালে দেখতে গেলেন ফয়েজ খান অবশেষে লা/শ হয়ে ফিরলেন জেলে সরোয়ার বিএনপির নির্দেশনা মানছেন না অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ চোখের জলে বিদায় লিলেন রাখাইন ধর্মগুরু সংঘরাজ ভদন্ত উকোইন্দা মহাথেরো বাউফলে আপন ভাইয়ের বিরুদ্ধে ২ বোনকে পিটিয়ে জখম করার অভিযোগ কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত
বরিশালে মেট্রো পুলিশের ১০ চেকপোস্ট

বরিশালে মেট্রো পুলিশের ১০ চেকপোস্ট

Sharing is caring!

করোনা ভাইরাসের প্রাদুর্ভাব এড়াতে বরিশালে কঠোর অবস্থানে রয়েছে মেট্রোপলিটন পুলিশ। এরই মধ্যে তাদের পক্ষ থেকে নানা নির্দেশনাও প্রদান করা হয়েছে। নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ব্যক্তিগত মোটরসাইকেল চলাচলও। যারা মোটরসাইকেল নিয়ে বের হচ্ছেন তাদের বিরুদ্ধেও নেওয়া হচ্ছে ব্যবস্থা।

জানা গেছে, করোনা ভাইরাসের কারণে বরিশাল জুড়ে আতংক সৃষ্টি হয়। নগরবাসীকে নিরাপদে রাখতে ইতিমধ্যেই বরিশালে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে এবং নগরীতে প্রবেশদ্বারগুলোতেও বসানো হয়েছে চেকপোস্ট।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল থেকে জানা গেছে, বরিশাল নগরীতে সর্বমোট ১০টি চেকপোস্ট বসিয়েছে মেট্রো পুলিশ। এয়ারপোর্ট থানাধীন এলাকায় করাপুর স্টিল ব্রিজ, রহমতপুর মোড়, লাকুটিয়া সড়ক, নথুল্লাবাদ, গড়িয়ার পাড়, বন্দর থানাধীন চেকপোস্ট লাহারহাট, তালুকদার হাট, খয়রাবাদ ব্রিজ, কোতয়ালী মডেল থানাধীন চেকপোস্ট কালিজিরা ব্রীজ ও রুপাতলী।

মিডিয়া সেল থেকে জানানো হয়, রুপাতলী এবং নথুল্লাবাদ বাদে সবগুলো চেকপোস্টই মেট্রোপলিটন এলাকার প্রবেশ দ্বারে বসানো হয়েছে।

এদিকে সন্ধ্যা ৬টার পর যাতে সাধারণ মানুষ রাস্তায় বের না হয় এরজন্যও প্রচারণা চালানো হচ্ছে পুলিশের পক্ষ থেকে। এছাড়া আইনি ব্যবস্থাও গ্রহণ করা হচ্ছে যারা নির্দেশনা না মানছে।

পুলিশ কমিশনার শাহাবুদ্দিন খান বলেন, করোনা মোকাবেলায় বরিশাল মেট্রোপলিটন পুলিশ কাজ করছে। করোনা থেকে বাঁচতে মানুষকে ঘরে থাকতে হবে। আর সেই লক্ষ্যেই আমরা প্রচারণা চালিয়ে যাচ্ছি। দেশের স্বার্থে সকলকে বাসায় থাকার আহবান জানাচ্ছি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD