রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রী চেয়ে জোরালো দাবি উপকূলবাসীর ভোটে জিতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মিলাদ বিশ্ব ভালোবাসা দিবসেও পর্যটক শূন্য কুয়াকাটা বাউফলে নির্বাচন পরবর্তী সৌহার্দপূর্ণ আচারন এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন পটুয়াখালী জেলার তিন এমপির তালিকায় কে কে হবেন মন্ত্রী পরিষদের সদস্য পটুয়াখালী -৩ নুরকে নৌ-ত্রাণ-পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব দেখতে জনমত তুঙ্গে কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু বাউফলে নির্বাচনের মাঠ উত্তপ্ত “বিএনপি জামায়াতের সংঘর্ষ” আহত ৪ খণ্ড খণ্ড মিছিলের মধ্য দিয়ে বরিশাল-১ আসনে নির্বাচনী প্রচার–প্রচারণা চালিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী জ হির উদ্দিন স্বপন ধানের শীষের পক্ষে গণসংযোগে কলাপাড়া ৯৯ ব্যাচ গন অধিকার পরিষদ, ইসলামি শাসন তন্ত্র ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত ‎ বিগত ১৭ বছর ধরে যেখানে কোন উন্নয়ন হয়নি, সেখানে উন্নয়ন করতে চাই: জহির উদ্দিন স্বপন বাউফলে বিএনপি জামায়াতের দফায় দফায় সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত ধানের শীষের প্রার্থীর প্রতি সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদ প্রার্থীর সংবাদ সম্মেলন
রাস্তায় বের হলে জীবন ঝুঁকিতে পরবে – পানিসম্পদ প্রতিমন্ত্রী

রাস্তায় বের হলে জীবন ঝুঁকিতে পরবে – পানিসম্পদ প্রতিমন্ত্রী

Sharing is caring!

বরিশাল-৫(সদর) আসনের সংসদ সদস্য ও পানি সম্পদ মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীমের উদ্যোগে নিজ এলাকায় কর্মহীন দুস্থ ও অসহায় মানুষদের পরিবারের মাঝে ১০ হাজার প্যাকেট খাদ্য সহায়তা বিতরণ করেছেন। গত ২ এপ্রিল থেকে এ কার্যক্রম শুরু করা হলে এ পর্যন্ত তার সংসদীয় এলাকার ১০ টি ইউনিয়নসহ সিটি করপোরেশনের ৩০ টি ওয়ার্ডে কর্মহীন দুস্থ ও অসহায় মানুষদের পরিবারের ঘরে ঘরে এ খাদ্য সহায়তা পৌছে দেয়া হয়।

পাশাপাশি গত ৪ এপ্রিল থেকে হটলাইনের মাধ্যমেও তার সংসদীয় এলাকায় কর্মহীন দুস্থ ও অসহায় মানুষদের ঘরে খাদ্য সহায়তা পৌছে দেয়া হচ্ছে। আর এ কাজের জন্য প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম নিজেই কর্মহীন দুস্থ ও অসহায় মানুষদের ঘরে ঘরে যাচ্ছেন। খাদ্য সহায়তা প্রদানের পাশাপাশি তিনি সার্বিক খোজ-খবর নিচ্ছেন এসব মানুষদের। তার পাশাপাশি আওয়ামীলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীয়, স্থানীয় ইউনিয়ন চেয়ারম্যান, মেম্বারসহ জনপ্রতিনিধিরাও সহায়তা করছেন।

সার্বিক বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, এপ্রিল মাস করোনা বিস্তারের জন্য ঝুঁকির মাস। এই মাসটিতে প্রত্যেককে ঘরে থাকা নিশ্চিত করার জন্য সরকার নিম্ন আয়ের মানুষের জন্য ত্রাণের ব্যবস্থা করেছে, তারপর এখনও অনেকে অনাকাঙ্খিতভাবে অপ্রয়োজনে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। বিষয়টি নিশ্চিত করা না গেলে জীবন ঝুঁকিতে পরবে। তাই সবাইকে ঘরে থাকার জন্য বিনীত আহবান জানান তিনি। এছাড়া মন্ত্রী বলেন, খাবারের কোন সংকট নেই, হটলাইনে ফোন দিলে পৌছে দেয়া হবে খাবার। আর এ খাদ্য সহায়তা কার্যক্রম বর্তমান পরিস্থিতির উন্নতি ঘটা পর্যন্ত চলমান থাকবেও বলে জানান তিনি।

উল্লেখ্য, পানি সম্পদ মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী ও বরিশাল-৫ (সদর) আসনের সংসদ সদস্য কর্নেল (অবঃ) জাহিদ ফারুক শামীম-এমপিও তার নির্বাচনী এলাকার মানুষদের মাঝে স্বাস্থ্য সচেতনতা তৈরির পাশাপাশি বিভিন্নভাবে সহযোগীতা করছেন। তার এ সহযোগীতা আরো সহজ করতে একটি হটলাইনের ব্যবস্থা চালু করেছেন তিনি। যেখানে গত ৪ এপ্রিল থেকে সকাল ৯ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত বরিশাল অর্থাৎ তার সংসদীয় আসনের মানুষ যারা অনাহারে বা অর্থাহারে রয়েছেন তারা নিজেরা যোগাযোগ করছেন। আবার তাদের হয়ে কেউ তথ্যও দিচ্ছেন। আর অনাহারে বা অর্ধাহারে জীবনযাপন করা মানুষদের সম্পর্কে জানানো হলে খোঁজখবর সাপেক্ষে দ্রুত খাদ্যদ্রব্য পৌছে দেয়া হচ্ছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD