বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত
বরিশালে ১২ ব্যক্তি ও ৬ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

বরিশালে ১২ ব্যক্তি ও ৬ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

Sharing is caring!

করোনা ভাইরাসের বিস্তার রোধকল্পে গৃহীত প্রতিরোধমূলক কার্যক্রম ও সামাজিক দূরত্ব নিশ্চিতকরণ এবং এ বিষয়ে জনসাধারণকে উদ্বুদ্ধকরণের লক্ষ্যে বরিশাল নগরসহ জেলার বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (১০ এপ্রিল) দিনভর এসব অভিযানে ৬ ব্যবসা প্রতিষ্ঠান ও ১২ ব্যক্তিকে ২০ হাজার ৭০০ টাকা জরিমানা করা হয়েছে।

পুলিশ ও সেনাবহিনীর সদস্যদের সহযোগিতায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জিয়াউর রহমান ও শরীফ মোহাম্মদ হেলাল উদ্দীন পরিচালিত অভিযানে সরকারি আদেশ অমান্য করায় নগরের বিভিন্ন এলাকায় দু’টি দোকান ও ১১ ব্যক্তিকে ১৫ হাজার ৭০০ টাকা জরিমানা করেন।

পাশাপাশি বেশ কয়েকটি মসজিদে গিয়ে জুমার নামাজে জন-সমাগম না করার জন্য এবং স্ব-স্ব বাড়িতে নামাজ আদায় করার জন্য নির্দেশনা দেওয়া হয় ও মসজিদের মাইকে তা ঘোষণা দেওয়ার জন্য বলা হয়।

অপরদিকে বাকেরগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. তরিকুল ইসলামের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নিষেধাজ্ঞা সত্ত্বেও খেয়া পরাপার করায় একজনকে এক হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া মেহেন্দিগঞ্জ উপজেলায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসেল ইকবাল ও মনিরা খাতুন অভিযান চালিয়ে চারটি অপ্রয়োজনীয় দোকান মালিককে চার হাজার টাকা জরিমানা করেন।

এছাড়া মানুষকে ঘরে রাখতে জেলাজুড়ে আইন-শৃঙ্খলা বাহিনীর তৎপরতা ছিল চোখে পড়ার মতো। বরিশাল নগরে সকাল থেকে মোটরসাইকেলসহ কোনো অপ্রয়োজনীয় যানবাহন চলাচল করতে দেয়নি পুলিশ। নিষেধ অমান্য করে যারা সড়কে নেমেছিল তাদের ও যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছেন মেট্রো পুলিশের ট্রাফিক বিভাগের সার্জেন্ট মো. রফিকুল ইসলাম।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD