রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রী চেয়ে জোরালো দাবি উপকূলবাসীর ভোটে জিতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মিলাদ বিশ্ব ভালোবাসা দিবসেও পর্যটক শূন্য কুয়াকাটা বাউফলে নির্বাচন পরবর্তী সৌহার্দপূর্ণ আচারন এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন পটুয়াখালী জেলার তিন এমপির তালিকায় কে কে হবেন মন্ত্রী পরিষদের সদস্য পটুয়াখালী -৩ নুরকে নৌ-ত্রাণ-পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব দেখতে জনমত তুঙ্গে কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু বাউফলে নির্বাচনের মাঠ উত্তপ্ত “বিএনপি জামায়াতের সংঘর্ষ” আহত ৪ খণ্ড খণ্ড মিছিলের মধ্য দিয়ে বরিশাল-১ আসনে নির্বাচনী প্রচার–প্রচারণা চালিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী জ হির উদ্দিন স্বপন ধানের শীষের পক্ষে গণসংযোগে কলাপাড়া ৯৯ ব্যাচ গন অধিকার পরিষদ, ইসলামি শাসন তন্ত্র ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত ‎ বিগত ১৭ বছর ধরে যেখানে কোন উন্নয়ন হয়নি, সেখানে উন্নয়ন করতে চাই: জহির উদ্দিন স্বপন বাউফলে বিএনপি জামায়াতের দফায় দফায় সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত ধানের শীষের প্রার্থীর প্রতি সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদ প্রার্থীর সংবাদ সম্মেলন
বরিশাল ঘাটে নোঙ্গর করা লঞ্চে আগুন

বরিশাল ঘাটে নোঙ্গর করা লঞ্চে আগুন

Sharing is caring!

বরিশাল নদী বন্দরের পল্টুনে নোঙ্গরে থাকা এমভি চন্দ্রদীপ নামের একটি লঞ্চ আগুনে পুড়ে গেছে।

হতাহতের কোন ঘটনা না ঘটলেও প্রায় ১ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সদস্যরা।

এরআগে শুক্রবার(১০ এপ্রিল) ভোর আনুমানিক ৫ টার দিকে ঘটে এ ঘটনা।

লঞ্চের স্টাফরা জানান, এমভি চন্দ্রদীপ নামের লঞ্চটি বরিশাল থেকে পাতারহাট হয়ে মজুচৌধুরীর হাট রুটে যাতায়াত করতো। করোনার সংক্রমন রোধে নৌযান চলাচল বন্ধ হওয়ার পর থেকে বরিশাল নদী বন্দরের পল্টুনে এ লঞ্চটিকে নোঙ্গর করে রাখা হয়। ২-৩ জন স্টাফ লঞ্চটি দেখভাল করতেন।

ফজরের নামাজ পড়তে স্টাফরা লঞ্চের বাহিরে যায় এবং নামাজ শেষে ফিরে লঞ্চে আগুন দেখতে পান বলে জানান স্টাফরা।

এ অগ্নিকান্ডে বড় হতাহতের কোন ঘটনা ঘটেনি বলে জানিয়ে বরিশাল সদর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দল্লাহ আল মামুন জানায়, মশার কয়েল অথবা সিগারেটের আগুন থেকে লঞ্চটিতে আগুন লেগে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে।

এদিকে ফায়ার সার্ভিসের সহকারি পরিচালক আক্তারুজ্জামান জানান, খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে পৌছে প্রায় ঘন্টাখানিকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনেন। তবে কিভাবে আগুনের সূত্রপাত হলো সেটি তদন্ত ছাড়া নিশ্চিত করে বলা যাচ্ছে না।

তিনি জানান, আগুনে লঞ্চের স্টিলের কাঠামো ছাড়া বাকি সবকিছু পুড়ে গেছে। এদিকে ক্ষয়ক্ষতির পরিমান তাৎক্ষনিকভাবে জানাতে পারেনি কেউ। অল্পের জন্য পাশে থাকা অন্যান্য লঞ্চ আগুন থেকে রক্ষা পায়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD