শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় গভীর রাতে বিশেষ মাদকবিরোধী অভিযান, ৪ জনকে কারাদণ্ড কলাপাড়ায় দূধর্ষ চুরি মাদকসহ যেকোনো অপরাধের সাথে কোন আপোষ নয়…….এবিএম মোশাররফ হোসেন, এমপি কলাপাড়ায় অটোরিকশা- মোটরসাইকেল সংঘর্ষ। আহত-৪ মহিপুর কেয়ার মডেল হাসপাতালে হামলা-ভাঙ্গচুর, আতঙ্কে রোগী-কর্মীরা কলাপাড়ায় রুফটপ সোলারে জাতীয় অগ্রাধিকারের আহ্বান রোজা ও ঈদে টানা কত দিনের ছুটি পাচ্ছেন শিক্ষক-কর্মচারীরা? জনগণের মনে শান্তি-নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের প্রধান অগ্রাধিকার: প্রধানমন্ত্রী মন্ত্রীর চেয়ারে কারাগারে তারুণ্য বিলানো রাজিব বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক থেকে তথ্যমন্ত্রী, জাতিসংঘে কাজের অভিজ্ঞতাও আছে স্বপনের ওয়ার্ড নেতৃবৃন্দের সাথে কলাপাড়া পৌর বিএনপির মতবিনিময় তাঁতীদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বরিশালে দোয়া অনুষ্ঠান বিয়ে করতে এসে তেতুলিয়া নদীতে নিখোঁজ যুবক ২৩ ঘণ্টা পেরিয়েও মেলেনি হাসানের খোঁজ বাউফলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কলাপাড়ায় শাপলা কাব ও প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত
না’গঞ্জ থেকে নৌপথে বরগুনায় এসে আটক ১০৯

না’গঞ্জ থেকে নৌপথে বরগুনায় এসে আটক ১০৯

Sharing is caring!

বরগুনার আমতলী উপজেলায় নারায়ণগঞ্জ থেকে নৌপথে আসা নারী ও শিশুসহ ১০৯ জনকে আটক করেছে পুলিশ।

বুধবার (৮ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে তাদের আমতলী উপজেলার গাজীপুর খাল থেকে নৌকাসহ আটক করা হয়।

আটক হওয়া সবাই বরগুনা জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা। তারা নারায়ণগঞ্জে থাকতেন। সম্প্রতি নারায়ণগঞ্জে করোনা ভাইরাসের সংক্রমণ বাড়ায় ওই এলাকা পুরো লকডাউন করেছে প্রশাসন। এরপরই তারা নারায়ণগঞ্জ থেকে গোপনে বরগুনা চলে আসে। এ দিকে নারায়ণগঞ্জ থেকে এত মানুষ একসঙ্গে এলাকায় আসাতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম জানান, আমতলীর গাজীপুর বাজারের খাল থেকে তাদের আটক করা হয়। আটকরা সবাই নারায়ণগঞ্জ থেকে নৌপথে বরগুনায় এসেছেন।

আটক সবাইকে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে হোম কোয়ারেন্টাইনে রাখা হবে বলেও জানান ওসি শাহ আলম।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD