বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ
পটুয়াখালী শহরের প্রবেশ বন্ধ

পটুয়াখালী শহরের প্রবেশ বন্ধ

Sharing is caring!

করোনা ভাইরাস মোকাবিলায় মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল থেকে পটুয়াখালী শহরের প্রবশেদারগুলো বন্ধ করে দেওয়া হচ্ছে।

পটুয়াখালী পৌর মেয়র মহিউদ্দিন আহম্মেদ বিষয়টি জানান।

পাশাপাশি শহরে প্রবেশ মুখে থাকছে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারি। শহরে অভ্যান্তরে বিনা প্রয়োজনে ঘোরা ফেরার বিষয়ে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

পৌর মেয়র মহিউদ্দিন আহম্মেদ জানান, ঢাকা-কুয়াকাটা মহাসড়কে পটুয়াখালী চৌরাস্তা থেকে শহরের প্রবেশের সড়কটি বন্ধ করে দেওয়া হবে। একেবারে জরুরি প্রয়োজন ছাড়া কাউকে ঢুকতে কিংবা শহর থেকে বের হতে দেওয়া হবে না।

এ ছাড়া শহরের ২ নম্বর বাঁধঘাট এলাকাতেও শহরের প্রবেশ পথ বন্ধ করা হবে। শহরের অভ্যন্তরে অতিপ্রয়োজনীয় জিনিসপত্র বিক্রি করা প্রতিষ্ঠানগুলো সকাল থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা থাকবে। বিনা প্রয়োজনে ঘোরাঘুরি করছে এমন কাউকে পাওয়া গেলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া জন্য সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে।

এদিকে, সোমবার দুপুরের পর থেকেই পটুয়াখালী শহরে প্রশাসনের কঠোর অবস্থান চোখে পরে। বিশেষ করে জেলা প্রশাসক মো. মতিউল ইসলাম চৌধুরী এবং পুলিশ সুপার মোহাম্মদ মইনুল হাসানের নেতৃত্বে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা শহরের বিভিন্ন এলাকা পরিদর্শন করে সাধারণ মানুষকে বাড়িতে থাকার অনুরোধ জানান।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD