রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
ঝালকাঠির ২ আসনে আয়-সম্পদে এগিয়ে আমুসহ ৪ প্রার্থী

ঝালকাঠির ২ আসনে আয়-সম্পদে এগিয়ে আমুসহ ৪ প্রার্থী

Sharing is caring!

ক্রাইমসিন২৪(ঝালকাঠি) : একাদশ জাতীয়সংসদনির্বাচনে ঝালকাঠির দুইটিআসনে(১ও২)দলীয়ওস্বতন্ত্র মিলে২১প্রার্থী। এরমধ্যেসর্বোচ্চ সম্পদের মালিকঝালকাঠি-১আসনেরআওয়ামীলীগেরপ্রার্থী এমপিবজলুলহকহারুন।তাছাড়াআয়ওসম্পদেতারসঙ্গেএগিয়েরয়েছেনএকইআসনেরবিএনপির প্রার্থী মুহাম্মদ শাহজাহান ওমরওরফিকুলইসলামজামালএবংঝালকাঠি-২আসনেরআওয়ামীলীগেরপ্রার্থী শিল্পমন্ত্রী আমিরহোসেনআমু।

ঝালকাঠি জেলা রিটার্নিং অফিসারের কাছে জমা দেওয়া প্রার্থীদের হলফনামা থেকে এ তথ্য জানা যায়।

হলফনামায় বর্তমান সংসদ সদস্য ও রাজাপুর-কাঠালিয়া আসনের বজলুল হক হারুন উল্লেখ করেছেন, তিনি স্নাতক পাস। পেশায় ব্যবসায়ী। বছরে আয় করেন ৫১ লাখ এক হাজার সাত টাকা। তাছাড়া স্থাবর-অস্থাবর মিলে তার রয়েছে ৩৫ কোটি ১৬ লাখ টাকার সম্পদ। সেইসঙ্গে তার স্ত্রীর সম্পদ রয়েছে ১২ কোটি ৮৯ লাখ টাকার। আর তার দেনার পরিমাণ ২৫ কোটি ৫৭ লাখ ২৩ হাজার ৮৫০ টাকা।

তারপরই সম্পদ এবং আয়ে এগিয়ে রয়েছেন বিএনপির মুহাম্মদ শাহজাহান ওমর। তিনি হলফনামায় উল্লেখ করেছেন, পেশায় আইনজীবী হয়ে বিভিন্ন খাত থেকে বছরে আয় করেন ২৮ লাখ ৫৯ হাজার ৮৩২ টাকা। স্থাবর-অস্থাবর মিলে তার রয়েছে পাঁচ কোটি ৫৮ লাখ টাকার সম্পদ। এছাড়া তার স্ত্রীর রয়েছে এক কোটি ৫৬ লাখ টাকার সম্পদ।

এরপর বছরে ৩২ লাখ ৩৩ হাজার ৩০১ টাকা আয় এবং স্থাবর-অস্থাবর মিলে পাঁচ কোটি ছয় লাখ টাকার সম্পদ নিয়ে এগিয়ে রয়েছেন বিএনপির অপর প্রার্থী রফিকুল ইসলাম জামাল।

হলফনামায় তিনি পেশায় ব্যবসায়ী উল্লেখ করেছেন। এছাড়া তার ওপর নির্ভরশীলদের বার্ষিক আয় ৩৪ লাখ ১২ হাজার ৮৮০ টাকা। সেইসঙ্গে স্থাবর-অস্থাবর সম্পদ ছাড়াও যৌথ মালিকানায় তার কিছু জমি ও বাড়ি রয়েছে। পাশাপাশি তার স্ত্রীর আছে এক কোটি ৮৪ লাখ টাকার সম্পদ। এসময় ছাড়াও তার ওপর নির্ভরশীলদের ৮১ লাখ ১৩ হাজার টাকার অস্থাবর সম্পদ রয়েছে।

ঝালকাঠির দুইটি আসনে সব প্রার্থীদের মধ্যে সম্পদ এবং আয়ে চার নম্বরে রয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। তিনি ঝালকাঠি-২ (সদর-নলছিটি) আসনের আওয়ামী লীগ প্রার্থী। হলফনামায় তিনি উল্লেখ করেছেন, পেশায় তিনি আইনজীবী ও ব্যবসায়ী। তার বছরে আয় ৮২ লাখ ৭২ হাজার ৯০৩ টাকা। এছাড়া স্থাবর-অস্থাবর মিলে তার রয়েছে চার কোটি ৪৮ লাখ টাকার সম্পদ।

বর্তমানে তার বিরুদ্ধে ফৌজদারি কোনো মামলা নেই। আগের ১২টি মামলা থেকে অব্যাহতি পেয়েছেন তিনি।

এ দুই আসনে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টিসহ বিভিন্ন দল ও স্বতন্ত্র মিলে ২১ প্রার্থীর মধ্যে সাতজনের মনোনয়ন বাতিল করা হয়। পরে তাদের বেশির ভাগই প্রার্থিতা ফিরে পেতে আপিল করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD