শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনসহ ১১ আইনজীবীর জামিন কলাপাড়া উপজেলা স্কাউট’স ও বরিশাল আঞ্চলিক স্কাউট’স নেতৃবৃন্দের মতবিনিময় বাউফলে পিপল’স রাইট ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ অর্থের অভাবে মৃর্ত্যু পথযাত্রী বাউফলের জহিরুল কলাপাড়ায় বিএনপির সমর্থককে মারধরের অভিযোগ কুয়াকাটায় আগুনে ভূস্মিভূত ৮ টি ব্যবসা প্রতিষ্ঠান, অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি কলাপাড়ায় গভীর রাতে বিশেষ মাদকবিরোধী অভিযান, ৪ জনকে কারাদণ্ড কলাপাড়ায় দূধর্ষ চুরি মাদকসহ যেকোনো অপরাধের সাথে কোন আপোষ নয়…….এবিএম মোশাররফ হোসেন, এমপি
ঝালকাঠিতে হতদরিদ্রদের মধ্যে পুলিশের খাদ্যসামগ্রী বিতরণ

ঝালকাঠিতে হতদরিদ্রদের মধ্যে পুলিশের খাদ্যসামগ্রী বিতরণ

Sharing is caring!

করোনা ভাইরাসের প্রভাবের কারণে জরুরি খাদ্য সংকট মোকাবিলায় ঝালকাঠির পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিনের উদ্যোগে শতাধিক বেদে সম্প্রদায়, তৃতীয় লিঙ্গ ও হতদরিদ্র পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

শনিবার (৪ এপ্রিল) সকালে ঝালকাঠি পুলিশ লাইন্স এলাকায় কর্মহীন এসব মানুষের হাতে খাদ্যসামগ্রী তুলে দেন পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. হাবীবুল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মো. ছোয়াইব, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এমএম মাহমুদ হাসান, সদর থানার ভারপ্রাপ্ত (ওসি) মো. খলিলুর রহমানসহ পুলিশের অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন জানান, করোনা ভাইরাসের প্রভাবের কারণে নিম্ন আয়ের মানুষ অসহায় দিনযাপন করছেন। সেসব মানুষের কথা চিন্তা করে তাদের পাশে দাঁড়াচ্ছে জেলা পুলিশ। এছাড়া জেলার চারটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারাও নিজ নিজ এলাকার কর্মহীন ও নিম্ন আয়ের মানুষের মধ্যে খদ্যসামগ্রী পৌঁছে দিচ্ছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD