বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি আবু জাফর সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল বাউফলে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষক সংকট,পরিচ্ছন্নতার দায়িত্বে অধ্যক্ষ বাউফ‌লে স্কোপলামিন (‘শয়তানের নিশ্বাস’) চক্রের মূল হোতাসহ গ্রেপ্তার ৪ পটুয়াখালী সরকারি নার্সিং ইনস্টিটিউটে ভর্তি ফিতে অনিয়মের অভিযোগ উঠেছে মাহামুূদা সুলতানার বিরুদ্ধে রুপাতলীতে বর্ণাঢ্য আয়োজনে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন স্কাউটস দিবসে কলাপাড়ায় র‍্যালী ও স্কাউট ওন
ভিজিএফ’র চাল নিয়ে অনিয়মের অভিযোগে ইউপি চেয়ারম্যান গ্রেফতার

ভিজিএফ’র চাল নিয়ে অনিয়মের অভিযোগে ইউপি চেয়ারম্যান গ্রেফতার

Sharing is caring!

বরগুনার পাথরঘাটা উপজেলার কাকচিড়া ইউনিয়নে জেলেদের জন্য বরাদ্দকৃত ভিজিএফের (ভালনারেবল গ্রুপ ফিডিং) চাল বিতরণে অনিয়মের অভিযোগে ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন পল্টুকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

শনিবার (৪ এপ্রিল) দুপুরে কাকচিড়া ইউনিয়ন পরিষদ থেকে তাকে গ্রেফতার করে পাথরঘাটা থানায় হস্তান্তর করা হয়। এসময় ডিবিকে সহযোগিতা করে বাংলাদেশ নৌবাহিনীর সদস্যরা। এ ঘটনায় ওই চেয়ারম্যানের নামে থানায় মামলা হয়েছে।

এর আগে শুক্রবার (৩ এপ্রিল) ওই পরিষদের কার্ডধারী ৫৫০ জন জেলেদের জন্য বরাদ্দকৃত ভিজিএফের ৪৪ মেট্রিক টন চাল  গ্রহণ করেন স্থানীয় ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন পল্টু। প্রতি জেলেকে দু’মাসের জন্য ৮০ কেজি করে চাল বিতরণ করার কথা থাকলেও ট্যাগ অফিসারের অনুপস্থিতিতে জেলে প্রতি ৩০ কেজি করে চাল দেন ওই চেয়ারম্যান।

শুক্রবার দুপুরে পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হুমায়ুন কবির ও উপজেলা চেয়ারম্যান মোস্তফা গোলাম কবির ঘটনাস্থলে গেলে চাল আত্মসাতের অভিযোগে ওই ইউপি চেয়ারম্যানের বিচারের দাবিতে বিক্ষোভ করে এলাকাবাসী।

চেয়ারম্যান মোস্তফা গোলাম কবির জানান, চেয়ারম্যান আলাউদ্দিন পল্টুর নামে চাল বিতরণে অনিয়মের অভিযোগ রয়েছে। এ বিষয়ে জানতে চাইলে তিনি তার এলাকায় বরাদ্দকৃত ৪৪ মেট্রিক টন চালের মধ্যে মাত্র সাড়ে ১৬ মেট্রিক টন চাল বিতরণের সঠিক প্রমাণ দিতে পেরেছেন। বাকি সাড়ে ২৭ মেট্রিক টন চাল বিতরণের কোনো প্রমাণ দিতে পারেননি ওই চেয়ারম্যান।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন-অর-রশিদ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD