রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রী চেয়ে জোরালো দাবি উপকূলবাসীর ভোটে জিতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মিলাদ বিশ্ব ভালোবাসা দিবসেও পর্যটক শূন্য কুয়াকাটা বাউফলে নির্বাচন পরবর্তী সৌহার্দপূর্ণ আচারন এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন পটুয়াখালী জেলার তিন এমপির তালিকায় কে কে হবেন মন্ত্রী পরিষদের সদস্য পটুয়াখালী -৩ নুরকে নৌ-ত্রাণ-পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব দেখতে জনমত তুঙ্গে কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু বাউফলে নির্বাচনের মাঠ উত্তপ্ত “বিএনপি জামায়াতের সংঘর্ষ” আহত ৪ খণ্ড খণ্ড মিছিলের মধ্য দিয়ে বরিশাল-১ আসনে নির্বাচনী প্রচার–প্রচারণা চালিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী জ হির উদ্দিন স্বপন ধানের শীষের পক্ষে গণসংযোগে কলাপাড়া ৯৯ ব্যাচ গন অধিকার পরিষদ, ইসলামি শাসন তন্ত্র ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত ‎ বিগত ১৭ বছর ধরে যেখানে কোন উন্নয়ন হয়নি, সেখানে উন্নয়ন করতে চাই: জহির উদ্দিন স্বপন বাউফলে বিএনপি জামায়াতের দফায় দফায় সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত ধানের শীষের প্রার্থীর প্রতি সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদ প্রার্থীর সংবাদ সম্মেলন
বরিশালের করোনায় মৃত্যুর গুজব, নমুনা সংগ্রহ করলো স্বাস্থ্য বিভাগ

বরিশালের করোনায় মৃত্যুর গুজব, নমুনা সংগ্রহ করলো স্বাস্থ্য বিভাগ

Sharing is caring!

ডায়রিয়া ও শ্বাসকস্টে এক ব্যক্তির মৃত্যুকে ‘করোনা মৃত্যুর’ গুজব ছড়িয়ে আতংক সৃস্টির অভিযোগ উঠেছে বরিশালের গৌরনদীর মাহিলাড়া এলাকা কিছু মানুষের বিরুদ্ধে। এ ঘটনায় কঠোর ব্যবস্থা নেয়ার কথা বলেছে উপজেলা প্রশাসন। ইতিমধ্যে ওই মৃত ব্যক্তির লাশ দাফন হয়েছে। ওই পরিবারটিকে স্থানীয়দের হেনস্থার হাত থেকে বাঁচাতে বিশেষ নজর রাখা হচ্ছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।

বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়নের উত্তরবিল্বগ্রামের বাসিন্দা হাসান ফকিরের মৃত্যু হয়।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. সাঈফ জানান, ওই ব্যক্তি দির্ঘদিন ধরে বক্ষব্যাধি রোগে ভূগছিলেন। তিনি স্থানীয় ব্র্যাক চিকিৎসা নিচ্ছিলেন। গত ২দিন ধরে তিনি ডায়রিয়ায় ভূগছিলেন। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে নিজ বাড়িতে তার মৃত্যু হয়।

মাহিলাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈকত গুহ পিকলু জানান, তার মৃত্যুর খবর এলাকায় জানাজানি হলে কিছু মানুষ করোনা মৃত্যর খবর ছড়ায়। এতে ওই এলাকায় আতংক সৃস্টি হয়। এ কারনে তার লাশ দাফনেও স্থানীয়রা অনীহা প্রকাশ করে।

গৌরনদী থানার ওসি মো. গোলাম ছরোয়ার জানান, এ ঘটনা প্রশাসনের নজরে এলে উপজেলা স্বাস্থ্য বিভাগের লোকজন নিয়ে ওই বাড়িতে গিয়ে গুজবে কান না দেয়ার জন্য স্থানীয়দের সচেতন করার চেস্টা করা হয়। পরে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তারা তার মৃত্যুর প্রকৃত কারন নিশ্চিত হওয়ার জন্য তার শরীর থেকে নমুনা সংগ্রহ করেন। পুলিশ ও কিছু এলাকাবাসীর সহায়তায় আজ শুক্রবার সকালে নিজ বাড়িতে তার দাফন সম্পন্ন হয়।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান জানান, মৃত ব্যক্তি পেশায় রিক্সা চালক ছিলেন। তার মৃত্যুর কারনে ওই পরিবারটি যাতে খাদ্য সংকটে না ভোগে সে জন্য স্থানীয় চেয়ারম্যানকে বিশেষভাবে নজরদিতে বলা হয়েছে। একই সাথে ওই পরিবারটি যাতে স্থানীয় কারোর আক্রোশের শিকার না হয় সে দিকে পুলিশকে খেয়াল রাখতে বলা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD