বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বরিশালে সুবিধাবঞ্চিত সাইফুল ইসলামকে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে মোটরচালিত ভ্যান প্রদান কলাপাড়ায় ৬ ফুট দৈর্ঘ্যের দাড়াশ সাপ উদ্ধার কলাপাড়ায় স্পেশাল স্ট্রাইকিং মিশন চালিয়ে দুই মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার-৩,  মৎস্যজীবী দলের নেতাকে হাসপাতালে দেখতে গেলেন ফয়েজ খান অবশেষে লা/শ হয়ে ফিরলেন জেলে সরোয়ার বিএনপির নির্দেশনা মানছেন না অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ চোখের জলে বিদায় লিলেন রাখাইন ধর্মগুরু সংঘরাজ ভদন্ত উকোইন্দা মহাথেরো বাউফলে আপন ভাইয়ের বিরুদ্ধে ২ বোনকে পিটিয়ে জখম করার অভিযোগ কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত
সামা‌জিক নিরাপত্তা নি‌শ্চিত করতে বরিশালে কঠোর আইন শৃঙ্খলা রক্ষাবা‌হিনী (ভিডিও সহ)

সামা‌জিক নিরাপত্তা নি‌শ্চিত করতে বরিশালে কঠোর আইন শৃঙ্খলা রক্ষাবা‌হিনী (ভিডিও সহ)

Sharing is caring!

বরিশালে সামা‌জিক নিরাপত্তা নি‌শ্চিত করতে কঠোর হয়েছে আইন শৃঙ্খলা রক্ষাবা‌হিনী। ‌

বৃহষ্পতিবার (০২ এপ্রিল) সকাল থেকে ভ্রাম্যমান টিমের পাশাপাশি নগরের বিভিন্ন সড়কে পুলিশের অসংখ্য চেকপোষ্ট বসানো হয়েছে, যেসব সড়কের মোড়ে মোড়ে চলছে তল্লা‌শি।  অটোরিক্সা, ‌রিক্সা, সিএন‌জি এবং মোটরসাইকেলে দুজন বা তার অতিরিক্ত আরোহী দেখলেই দেয়া হচ্ছে নামিয়ে। পাশাপাশি সামা‌জিক দুরত্ব নি‌শ্চিত করতে এসব মানুষকে বোঝানোর পাশাপাশি নগর জুড়ে চলছে আলাদা প্রচারণা।এছাড়া ঘর থেকে বের হওয়া মানুষেরা যু‌ক্তিসঙ্গত কারণ দেখাতে না পারলে তাদের বিরু‌দ্ধে নেয়া হচ্ছে ব্যবস্থা ।

অপরদিকে করেনা প্রতিরোধে সামাজিক দুরত্ব ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে বরিশালে সেনাবাহিনীও তাদের কার্যক্রম অব্যাহত রেখেছে। সকাল থেকে নগরের বিভিন্ন এলাকায় সেনাবাহিনী তাদের টহল অব্যাহত রেখেছে। এসময় যারা মাস্ক না পরে রাস্তায় বের হয়েছেন তাদের মাস্ক নিশ্চিত করার পাশাপাশি মাস্ক বিতরণও করা হয়। এছাড়া অপ্রয়োজনে ঘর থেকে বের না হওয়া, একসাথে বেশি মানুষ জড়ো না হওয়া, দোকানের সামনে সামাজিক দুরত্ব বজায় রাখার বিষয়ে প্রচারণা চালান সেনাবাহিনীর সদস্যরা।

এদিকে জেলা প্রশাসনের পক্ষ থেকে বরিশাল নগরে ২ টি ও উপজেলায় পর্যায়ে ৯টি ভ্রাম্যমান আদালতের টিম মাঠপর্যায়ে তাদের কাজ চলমান রেখেছে। এসব টিমও সামাজিক দুরত্ব নিশ্চিত, গণজমায়েত বন্ধ ও বাজার তদারকির অভিযান পরিচালনা করছেন বলে জানিয়েছেন জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান।

সেনাবাহিনীর সদস্যদের নিয়ে বরিশাল নগরে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো নাজমুল হুদা জানান, নগরের বিভিন্ন এলাকায় ভ্রাম্যমান আদালতের অভিযান চালানোর পাশাপাশি করোনা ভাইরাসের প্রাদুর্ভাব সম্পর্কে গণসচেতনতা কার্যক্রমও পরিচালনা করা হয়।  তিনি বলেন, অভিযানে নগরের নথুল্লাবাদ এলাকায় পণ্যবাহি কাভার্ডভ্যানে যাত্রী পরিবহন করায় নাইম রহমান নামে এক ব্যক্তিকে ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এছাড়া যেখানেই জনসমাগম দেখা গেছে তা ছত্রভঙ্গ করার পাশাপাশি নিরাপদ দুরত্বে চলার নির্দেশনা প্রদান করা হয়। পাশাপাশি যৌক্তিক কারণ ছাড়া বাহিরে বের হতে বারণ করার পাশাপাশি আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার বিষয়টি জানানো হয়।

ভিডিও দেখুন এখানে ক্লিক করে:

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD