শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন
ভাতিজার মৃত্যুতে শোকার্ত সালমান খান

ভাতিজার মৃত্যুতে শোকার্ত সালমান খান

Sharing is caring!

করোনা ভাইরাসের কারণে ভারতে চলমান ২১ দিনের লকডাউনে সপরিবারে বাগান বাড়িতে বেশ ফুরফুরে সময় কাটাচ্ছিলেন বলিউড সুপারস্টার সালমান খান। তবে এমন সময় হঠাৎ একটি খবর ‘ভাইজান’র মন খারাপ করে দিল। তার ভাতিজা ও মুম্বাইয়ের জনপ্রিয় বডি বিল্ডার আবদুল্লাহ খান (৩৮) মারা গেছেন।

তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সালমান খান। আবদুল্লাহ খানের সঙ্গে তোলা একটি ছবি ইনস্টাগ্রামে শেয়ার করে তিনি লেখেন, আমরা তোমাকে সবসময় ভালোবাসবো।

ভারতীয় সংবাদমাধ্যম জানায়, আবদুল্লাহ খানের ডায়াবেটিস ছিল। মুম্বাইয়ের কোকিলাবেন ধিরুভাই আম্বানি হাসপাতালে দুইদিন ধরে ভর্তি ছিলেন তিনি। বিষয়টি সালমান খান জানার পর তাকে উন্নত চিকিৎসার জন্য লীলাবতী হাসপাতালে স্থানান্তর করা হয়। কিন্তু তাতেও শেষ রক্ষা হলো না। সোমবার (৩০ মার্চ) রাতে জীবন যুদ্ধে হার মানেন তিনি।

করোন ভাইরাসে আক্রান্ত হয়ে আবদুল্লাহ খানের মৃত্যু হয়েছে বলে গুঞ্জন রয়েছে। তবে তার পরিবার এটিকে গুজব বলে উড়িয়ে দেয় এবং হৃদরোগে আক্রান্ত হয়ে সুঠাম দেহের এই যুবকের মৃত্যু হয়েছে বলে দাবি করে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD