বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
বরিশালে দিনমজুরদের পরিবারে খাদ্য সাহায্য দান

বরিশালে দিনমজুরদের পরিবারে খাদ্য সাহায্য দান

Sharing is caring!

করোনা ভাইরাস সংক্রমণের (কোভিড-১৯) পরিপ্রেক্ষিতে সারাদেশের মতোই স্থবির হয়ে গেছে বরিশাল। এরমধ্যে নিম্ন আয়ের খেটে খাওয়া দিনমজুর পরিবারগুলোর জীবন যাপনের কথা বিবেচনা করে তাদের সহায়তায় এগিয়ে এসেছেন বরিশালের তরুণরা।

শুক্রবার (২৭ মার্চ) সরকারি গৌরনদী কলেজ ছাত্রলীগের সাবেক ভিপি ও ব্যবসায়ী সুমন মাহমুদ তার নিজস্ব অর্থায়নে গৌরনদীর বিভিন্ন স্থানে স্থানীয় দিনমজুরদের খাদ্য ও বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দেন।

প্রতি পরিবারকে দেওয়া খাদ্য ও প্রয়োজনীয় সামগ্রীর মধ্যে পাঁচ কেজি চাল, এক কেজি মসুর ডাল, পাঁচ কেজি আলু, দুই কেজি পেঁয়াজ, এক কেজি লবণ ও দু’টি সাবান রয়েছে।

সামাজিক দূরত্ব রেখে দিনভর এ কার্যক্রমে অংশগ্রহণ করেন ছাত্রলীগ নেতা আজিজুল সরদার, মামুন ভূঁইয়া, মামুন শিকদার, সোহাগ মোল্লা, মিলন তালুকদার, আল-আমিন মোল্লা, শহিদুল ইসলাম, অশোক, বেল্লাল মিয়া, শাওন সরদার, দিদার হোসেন, রাসেল, রায়হান মুজিব, মনির হোসেন, চয়ন ইসলাম, সুজন, রাজু, সাগর, সিমান্ত ও আহাদসহ অন্যরা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD