সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৯:২১ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি আবু জাফর সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল বাউফলে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষক সংকট,পরিচ্ছন্নতার দায়িত্বে অধ্যক্ষ
করোনা নিয়ে গুজব, ঝালকাঠিতে আতঙ্ক

করোনা নিয়ে গুজব, ঝালকাঠিতে আতঙ্ক

Sharing is caring!

করোনাভাইরাস নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে গুজব ছড়িয়ে ঝালকাঠি জেলাবাসীকে আতঙ্কিত করার অভিযোগ উঠেছে ইব্রাহিম খান শাকিল নামের এক যুবক বিরুদ্ধে।

মঙ্গলবার (২৪ মার্চ) সকালে তিনি তার ফেসবুক আইডিতে (ওনৎধযরস কযধহ ঝযধশরষ) দেয়া ওই পোস্টে উল্লেখ করেন, ‘ঝালকাঠিতে গত ২৪ ঘন্টায় ১০ জন করোনা ভাইরাসের রোগী শনাক্ত করা হয়েছে জানিয়েছেন সিভিল সার্জন ঝালকাঠি। ২৫ মার্চ ২০২০’।

সিভিল সার্জনের বরাতে তিনি মিথ্যা তথ্য দিয়ে ফেসবুকে গুজব সৃষ্টি করলে একাধিক ফেসবুক ব্যবহারকারী ওই পোস্টটির স্ক্রীনশট দিয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষন করেন। অনেকে আইন-শৃঙ্খলা বাহিনীর কাছে গুজব সৃষ্টির অপরাধে তাকে আটকের দাবি জানিয়েছেন। বিষয়টি দ্রুত ছড়িয়ে পড়লে শাকিল ফেসবুক থেকে পোস্টটি ডিলিট করে আত্মগোপনে চলে যান।

একাধিক সূত্রে জানা গেছে, ইব্রাহিম খান শাকিল ঝালকাঠির নলছিটি উপজেলার নাচনমহল ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের মো. হানিফ খানের ছেলে।

এদিকে ফেসবুকে ওই পোস্ট দেয়ার পর করোনা নিয়ে বেশ আতঙ্ক ছড়িয়েছে বরিশাল বিভাগজুড়ে। এ বিভাগে এখন পর্যন্ত কোন করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সন্ধান না পাওয়া গেলেও শাকিল তার পোস্টে ঝালকাঠিতে ১০ জন করোনাভাইরাসের রোগী শনাক্ত করা হয়েছে বলে উল্লেখ করেন। তবে নানাভাবে অনুসন্ধান চালিয়ে জেলায় করোনাভাইরাস আক্রান্ত কোন রোগীর অস্তিত্ব পাওয়া যায়নি।

এ ব্যাপারে ঝালকাঠি জেলা সিভিল সার্জন শ্যামল কৃষ্ণ হাওলাদার বলেন, ঝালকাঠিতে ১০ জন করোনাভাইরাসের রোগী শনাক্তের বিষয়টি সম্পূর্ণ অসত্য। করোনাভাইরাসের রোগী শনাক্তকরণের কোন ব্যবস্থা ঝালকাঠিতে নেই।

তিনি আরো বলেন, সাধারণত করোনাভাইরাসে আক্রান্তদের শনাক্ত করে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) নিয়িমিত ব্রিফিং করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD